ছেলের বিরুদ্ধে মাকে হত্যার পর মরদেহ পুঁতে রাখার অভিযোগ 

নীলফামারীর কিশোরগঞ্জে মাকে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলে পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও সন্তানকে থানায় নেওয়া হয়েছে।

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৫:১০ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে মাকে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলে পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও সন্তানকে থানায় নেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগম (৬০) নামের ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।  

এলাকাবাসী জানান, নিহত মারুফা বেগম তার ছেলে জুয়েল মিয়ার সাথে থাকতেন। আরেক ছেলে ঈদের ছুটিতে বাড়ি এলেও পারিবারিক ঝামেলার কারণে শ্বশুরবাড়ি চলে যান। তবে গতকাল বাড়িতে ফিরে মাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। এক পর্যায়ে রক্তের দাগ ও মেঝেতে কাঁচা মাটি দেখে পুলিশে খবর দেয়া হয়। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, মরদেহের মাথার আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে মাথায় আঘাত করে মারুফা বেগমকে হত্যা করা হয়।

বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। তাদের শরীরে মাদক সেবনের কোনো...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর