লালমনিরহাটে ৬০ জনকে পুশইনের চেষ্টা, পঞ্চগড়ে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ৫০ থেকে ৬০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অন্যদিকে পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্তের শুন্য রেখা থেকে তিন দিন পর ১০ জনকে ফেরিয়ে নিয়ে গেছে ভারত।

আপডেট : ০৮ জুন ২০২৬, ১১:২৮ এএম

পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্তের শুন্য রেখা থেকে তিন দিন পর ১০ জনকে ফেরিয়ে নিয়ে গেছে ভারত। ছবি: ইনডিপেনডেন্টলালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ৫০ থেকে ৬০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অন্যদিকে পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্তের শুন্য রেখা থেকে তিন দিন পর ১০ জনকে ফেরিয়ে নিয়ে গেছে ভারত।

গতকাল শনিবার রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন–১৫ বিজিবির দুর্গাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৫০ থেকে ৬০ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, দুর্গাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সীমান্ত পিলার ৯২৫-এর প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে শ্রীলঙ্কা পাড়া এলাকায় বিএসএফের ৭৮ পদ্মা ক্যাম্পের সদস্যরা ৫০ থেকে ৬০ জন ব্যক্তিকে জড়ো করে। তাদের বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে সেখানে রাখা হয়। এমন খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও দেশীয় লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন। বর্তমানে সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফের টহল দল সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে ভারতের পুশইন চেষ্টার শিকার ১০ জনকে পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্তের শুন্য রেখা থেকে তিন দিন পর ফেরত নিয়ে গেছে বিএসএফ। তাদের পুশইন চেষ্টার শিকার নারি, শিশুসহ দুই পরিবারের ১০ জন সীমান্তের শুন্য রেখায় অমানবিকভাবে অবস্থান করছিলে। অবশেষে রোববার দিবাগত রাত ২টার দিকে তাদের ফেরত নিয়ে গেছে বিজিবি।

বর্তমানে সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফের টহল দল সতর্ক অবস্থায় রয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর–৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, রোববার দিবাগত রাত ২টার পর বিএসএফ শূন্য রেখা থেকে তাদের সরিয়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যান। সীমান্ত এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বাড়তি সর্তকসহ পুশইন বা যে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ওই ১০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। শুক্রবার ভোরের দিকে স্থানীয়দের সহায়তায় বিজিবির বাধার মুখে পুশইনের শিকার দুই দেশের সীমান্তের শুন্য রেখায় অবস্থান নেন পুশইনের শিকার দুই পরিবারের ১০ জন। তিন দিন সীমান্তের শূন্য রেখায় অমানবিক অবস্থানের পর রোববার মধ্য রাতে তাদের নিয়ে যায় বিএসএফ।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর