রাজারহাটে রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীর হাট গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে। দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের শাবলের আঘাতে জাহিদুল ইসলাম জিন্নাত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজমাল্লীর হাট এলাকার একটি গ্রামীণ রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। সম্প্রতি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি)-এর উদ্যোগে রাস্তাটি পুনরায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তবে ওই রাস্তার ব্যবহার ও মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধ অব্যাহত ছিল।

মঙ্গলবার দুপুরে রাস্তা নিয়ে ফের কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের শাবলের আঘাতে গুরুতর আহত হন জাহিদুল ইসলাম জিন্নাত। পরে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার আগ পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাস্তা নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে হত্যা মামলা রেকর্ড করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর