জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন দুর্ভোগ বাড়ছে, তেমনি অন্যদিকে সেবাবঞ্চিত স্থানীয়রা।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শয্যা রয়েছে মাত্র ১০০টি। অথচ প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন এক হাজারের বেশি রোগী। ভর্তি থাকেন ২৫০ থেকে ৩০০ জন। ফলে শয্যা না পেয়ে ওয়ার্ডের মেঝে, বারান্দা এমনকি চলাচলের জায়গাতেও ঠাঁই নিতে হচ্ছে রোগীদের।

এতে একদিকে যেমন বাড়ছে রোগীদের দুর্ভোগ, অন্যদিকে অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সসহ হাসপাতালের কর্মীরা। রোগীদেরও পাঠানো হয় দিনাজপুর কিংবা রংপুর মেডিকেলে।

সীমান্ত উপজেলা তেঁতুলিয়াসহ বোদা, দেবীগঞ্জ ও আটোয়ারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একই চিত্র। অন্য চারটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১৬৬ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৪৬ জন।

পঞ্চগড়ের সিভিল সার্জন মো. মিজানুর রহমান বলেন, ‘সীমিত চিকিৎসক ও জনবল দিয়ে জেলার চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ।’
 
এদিকে, হাসপাতালে সংকটের মধ্যে পাশেই প্রায় ৫৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ১৫০ শয্যার নতুন হাসপাতালের অবকাঠামো। কিন্তু জনবলের অভাবে সেখানে চালু করা যাচ্ছে না চিকিৎসাসেবা।

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে হামলার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা বেড়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে এক শতাংশের কাছাকাছি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ–লালসায় পা দিইনি।’
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা। গ্যাস দেয়া যাবে না কাভার্ড ভ্যানেও। অথচ গাজীপুর-ময়মনসিংহ রুটের বেশিরভাগ সিএনজি স্টেশন সরকারি নির্দেশ মানছে না। বন্ধ রাখার সময়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর