বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে নাম রাখলেন মা

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

ঢাকা থেকে বুড়িমারীগামী চলন্ত বাস। হঠাৎই শুরু প্রসব বেদনা। গন্তব্য তখনও অনেক দূর। কিন্তু অপেক্ষার সময় নেই। রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছাতেই বাসের ভেতরে সন্তান প্রসব করেন ২৮ বছর বয়সী আবিদা বেগম।

ঢাকার জিরানী থেকে বাবা-মায়ের সঙ্গে লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রামের বাড়িতে ফিরছিলেন আবিদা। চিকিৎসক জানিয়েছিলেন, সন্তান জন্ম নিতে আরও প্রায় ২০ দিন সময় লাগবে। তাই স্বাভাবিকভাবেই বাসে উঠেছিলেন তিনি। কিন্তু পথেই বদলে যায় সব হিসাব। মিঠাপুকুর এলাকায় পৌঁছালে তীব্র প্রসব বেদনা শুরু হয়। পরে বাস থামিয়ে, বাসের ভেতরে থাকা এক ধাত্রীর সহায়তায় ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন আবিদা।

মুহূর্তেই বদলে যায় পুরো বাসের পরিবেশ। মা ও সন্তান দুজনেই সুস্থ—এ খবর পেয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আর বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান। খবরটি পৌঁছে যায় বাস মালিক দিপুর কাছে। এরপর আসে আরও চমক।

এই শিশুর জন্য উপহার তো থাকছেই, সঙ্গে ঘোষণা দেওয়া হয়—শিশুটি আজীবন ‘আনাস এন্টারপ্রাইজের’ বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে। আর শিশু বড় না হওয়া পর্যন্ত তার মা-ও পাবেন ফ্রি যাতায়াতের সুবিধা।

বুধবার দুপুরে শিশুটির বাড়িতে গিয়ে দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনী সামগ্রীসহ উপহার পৌঁছে দেন বাসের সুপারভাইজার মজনু মিয়া। শিশুটির বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে। আর এই ঘটনার পর শিশুটির নাম নিয়েও তৈরি হয়েছে অন্যরকম এক গল্প। বাসের ভেতরে জন্ম নেওয়া সেই শিশুর নাম রাখা হয়েছে—আনাস হাসান। যে বাসে তার পৃথিবীতে আসা, সেই বাসের নামের সঙ্গেই মিল রেখে এই নাম।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট -১ এর প্রেসার অপারেটিভ রিলিফ ভালভ ত্রুটিমুক্ত হয়েছে। রাশিয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভালভটির ওপর ১৬ এমপিএ উচ্চচাপের পরীক্ষা গতকাল বুধবার সফলভাবে শেষ...
এক মাস পেরিয়ে গেলেও রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজন হত্যার রহস্য উদঘাটন হয়নি। দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি, ফরেনসিক আলামত ও বৈজ্ঞানিক পরীক্ষার তথ্য যাচাই করছে...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামে।
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর...
পবিত্র উমরাহ পালন শেষে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৮-এর যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক দেরির ঘটনায় তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর