বগুড়া বেড়েছে মরিচের চাষ 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম

ভালো দামের আশায় গতবছরের তুলনায় বগুড়ায় বেড়েছে মরিচের চাষ। কৃষি বিভাগ বলছে, মৌসুমের শুরুতেই ভালো দামে বিক্রি হচ্ছে লাল মরিচ। তবে উৎপাদন খরচের তুলনায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। 

বগুড়ার উৎপাদিত লাল মরিচের চাহিদা সারা দেশেই। মসলা প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে শুরু করে পাইকারি ও খুচরা ক্রেতাদের নজরও এই মরিচের দিকে।

চরাঞ্চল ও সমতল মিলিয়ে গত মৌসুমে  বগুড়ায় মরিচ চাষ হয়েছিল প্রায় সাড়ে ৬ হাজার বিঘায়। এবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭ হাজার বিঘায়। পাইকারি ব্যবসায়ীদের দাবি, চাহিদা বেশি থাকায় এবার মরিচ কিনতে হচ্ছে তুলনামূলক বেশি দামে। তবে চাষিদের অভিযোগ ভিন্ন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ বলেন, ‘অনুকূল আবহাওয়ার কারণে গত বছর থেকে এবার মরিচের মান ভালো। বিঘাপ্রতি গড়ে শুকনা মরিচ মিলছে প্রায় এক মণ।’

কৃষি অর্থনীতিতে বগুড়ার মরিচের অবদান ৪ শতাংশের কিছু বেশি। বছরে যার আর্থিক পরিমাণ প্রায় ২৫৪ কোটি টাকা।

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস নামের একটি কারখানার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সোয়া তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায়...
প্রায় তিন দশক ধরে অচল রাজশাহী নগরীর আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। ট্রাফিক পুলিশের হাতের ইশারাতেই চলছে যান চলাচল নিয়ন্ত্রণ। ফলে বাড়ছে যানজট, ভোগান্তিতে নগরবাসী। ট্রাফিক বিভাগ বলছে, বিষয়টি সিটি...
গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি স্থায়ী মাল্টিপারপাস সেতু (দ্বিতীয় যমুনা সেতু) নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানের পঞ্চম ধাপে অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটাপ’–এর মূলহোতা ৪ জনসহ ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ...
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। সে জন্য সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানাচ্ছেন।...
ফরিদপুরে দিন দিন বাড়ছে মাছের আঁশের চাহিদা। ফেলে দেওয়া এই বর্জ্য এখন অনেকের বাড়তি আয়ের উৎস। বাজার থেকে সংগ্রহ করা আঁশ প্রক্রিয়াজাত করে পাঠানো হচ্ছে দেশের বাইরেও, যা ব্যবহার হচ্ছে ওষুধ ও কসমেটিকস...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।  ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
মায়ের কঠোর পরিশ্রম আর নিজের অধ্যবসায়ে উচ্চশিক্ষা শেষ করেছেন মিশন আচার্য। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশও পেয়েছেন।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর