হবিগঞ্জে এমপির স্ত্রীর কাছে আ. লীগ সাধারণ সম্পাদক ধরাশায়ী

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৪:২৩ পিএম

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে শনিবার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার বিজয়ী হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যডভোকেট মো. আলমগীর চৌধুরীকে ৬৩ ভোটে পরাজিত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান।

বিজয়ী আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরের স্ত্রী।

আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া জেলার বিকেল ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৯টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট দেয়। উপনির্বাচনে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছে।

জেলার নয়টি উপজেলা ৭৮টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১০২ জন। এরমধ্যে নারী ভোটার ২৫৯ জন এবং পুরুষ ভোটার ৮৪৩ জন।

গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে ডা. মুশফিক হোসেন চৌধুরী পদত্যাগ করায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের ঐ সকল প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা ভোট দিয়েছে। 

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর