সিলেটে লেগুনা-পিকআপ সংঘর্ষ: নিহত বেড়ে ৬

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম

সিলেটের জৈন্তাপুরে বৌভাতে যাওয়ার লেগুনার সঙ্গে গরুবোঝাই পিকআপের সংষর্ঘে মা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আজ সোমবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, লেগুনা ও পিকআপের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

জৈন্তাপুরের ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ের অনামিকা পাত্রের বৌভাতে যাওয়ার জন্য ৫টি লেগুনা নিয়ে চিকনাগুল থেকে জাফলংয়ের মোকামপুঞ্জি যাচ্ছিলেন ৫০-৬০ জনের একটি দল। দরবস্ত এলাকায় ৫টি লেগুনার বহরের প্রথমটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই পিকআপের। এতে ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় আরও তিনজনের।

নিহতরা হলো— জৈন্তাপুরের ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলি পাত্র, একই গ্রামের সুচিতা পাত্র, তার ছয় মাস বয়সী মেয়ে বিজলী পাত্র, সাবিত্রি পাত্র, শ্যামলা পাত্র ও ঋতু পাত্র।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ–পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

স্বজনরা বলছেন, ১৫ দিন আগে অনামিকা পাত্রের বিয়ে হলেও আজ তারা মেয়ের স্বামীর বাড়িতে বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিলেন। কিন্তু পথে ঘটা দুর্ঘটনায় বৌভাতে যাবার আনন্দ পরিণত হয় বিষাদে।

জৈন্তপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘বৌভাতে যাওয়ার গাড়ি বহরের দ্রুতগতি ও বিপরীত দিক থেকে আসা পিকআপের বেপরোয়া গতির কারণেই ঘটেছে ভয়াবহ এ দুর্ঘটনা।’

পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হেফাজতে নিয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর