‘উচ্চস্বরে’ গানবাজনা নিষিদ্ধ যে গ্রামে 

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১০:১০ পিএম

সুনামগঞ্জের একটি গ্রামে উচ্চস্বরে গানবাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাতে তাহিরপুর উপজেলার চিকসা গ্রামে সম্মিলিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে এলাকায় যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে উচ্চস্বরে অর্থাৎ সাউন্ড সিস্টেম ব্যবহার করে গানবাজনা করা যাবে না। 

গ্রামের ওই বৈঠকের সিদ্ধান্তের পর গতকাল থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে গণমাধ্যমে গান বাজনা নিষিদ্ধের খবর প্রচারিত হয়। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা হয়। 

স্থানীয়রা জানান, মূলত রোববার রাতে চিকসা গ্রামের মুরুব্বিরা সিদ্ধান্ত নেন বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনা করা যাবে না। 

গ্রামটিতে গানবাজনা নিষিদ্ধ এমন কথা কখনোই তারা বলেননি বলে জানিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান জুনাব আলী। তিনি বলেন, ‘চিকসা গ্রামের লোকজন যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাকে অবগত করেছেন। তবে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে যেসব খবর আসছে সেটা সম্পূর্ন মিথ্যা।’ 

ইউপি চেয়ারম্যান জানান, এলাকায় অনেক বয়স্ক ও অসুস্থ মানুষ আছেন। এছাড়াও উচ্চস্বরে গান বাজনার জন্য শিশুদের অনেক সমস্যা হয়। তাই গ্রামে উচ্চস্বরে গান না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে সনাতন ধর্মের পূজা ও মুসলমানদের ওয়াজ মাহফিলে সাউন্ড সিস্টেম ব্যবহারে কোন প্রকার বাঁধা নিষেধ নাই বলে জানান তিনি।

চিকসা গ্রামটি তাহিরপুর উপজেলা সদরের কাছাকাছি সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের পাশে অবস্থিত। সুনামগঞ্জ থেকে তাহিরপুর যেতে সড়কের ডান পাশে। গ্রামে ৫০০টির মতো পরিবার আছে। গ্রামটিতে বসবাস করা ৮৫ ভাগ মানুষ মুসলিম ধর্মের অনুসারী। আর সদর ইউনিয়নের যত গ্রাম রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় গ্রাম এটি। গ্রামটিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনও বসবাস করেন। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর