হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন, প্রাণে বাঁচল ১০ জন

আপডেট : ৩১ মে ২০২৫, ০৭:৩১ এএম

সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী নৌকায় আকস্মিক আগুন লেগেছে। ঢাকা থেকে আসা ১০জন পর্যটক নিয়ে ‘রাহবার’ নামের নৌকাটি টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ যায়। এটি সন্ধ্যায় টেকেরঘাট এলাকায় যায়। রাত সাড়ে ৯টার দিকে নৌকাটিতে আগুন লাগে। ঘটনার পর ১০ পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, নৌকায় পর্যটকেরা যার যার কেবিনের ভেতরে ছিলেন। হাউজবোটটিতে জেনারেটর চালানো ছিল। কেবিনের একজন তাঁর মোবাইল ফোন চার্জ দিতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।

এ সময় নৌকায় থাকা সবাই অন্য একটি নৌকায় আশ্রয় নেন। মূহুর্তের মধ্যে পুরো নৌকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাহিরপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, পর্যটকবাহী নৌকাটিতে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। নৌকাটি পুড়ে গেলেও পর্যটকসহ নৌকার মাঝিরা অক্ষত আছেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর