ঘাসের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু যুবকের

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৪:৫০ পিএম

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বৃষ্টির সময় বাড়ির পাশের (চাইল্লা) ঘাসের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাই গ্রামে এ ঘটনা হয়।

নিহত আলমগীর মিয়া ঘরদাই গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালের দিকে ভারি বৃষ্টিপাত হচ্ছিল। এসময় আলমগীরের বাড়ির পাশেই গো-খাদ্যের ঘাসি (চাইল্লা) জমিতে গরু ঘাস খাচ্ছিল। আলমগীর মিয়া গরু তাড়ানোর জন্য জমির পাশে যাওয়ার সময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাঁকে স্বজনরা উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা করা হবে।’ 

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর