সিলেটে অবৈধভাবে মজুদ ২ লাখ ঘনফুট পাথর জব্দ করল বিজিবি

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী উৎমাছড়া এলাকায় অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ পাথর মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

আজ মঙ্গলবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে বিজিবি, প্রশাসন ও পুলিশের সমন্বয়ে বিজিবির উৎমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী আদর্শগ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী, স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ২ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। 

এ ব্যাপারে লে. কর্নেল মো. নাজমুল হক জানান, বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দীর্ঘদিন যাবত সুনামের সাথে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় সম্পদ সংরক্ষণের দায়িত্ব পালন করে আসছে। সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ উৎমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন উৎমাছড়া এলাকা প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ এবং পর্যটন এলাকা হিসেবে সুপরিচিত।

গত কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু চক্র উৎমাছড়া হতে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে আসছে। তবে, সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও টহল তৎপরতার কারণে মজুদকারীরা এসব পাথর পাচার করতে ব্যর্থ হচ্ছে।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর