তাহিরপুরে চলাচলের অনুপযোগী রাস্তা, পর্যটনে নেতিবাচক প্রভাব

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী পর্যটন এলাকাগুলোর বেশিরভাগ রাস্তাই চলাচলের অনুপযোগী। ভাঙা সড়কের কারণে পর্যটকদের ভোগান্তির পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। স্থানীয়রা বলছেন, রাস্তা খারাপ বলে পর্যটনে নেতিবাচক প্রভাব পড়ছে। অবকাঠামো উন্নয়ন হলে আরও এগিয়ে যাবে এই এলাকার পর্যটন।

তাহিরপুরে সীমান্তঘেঁষা জাদুকাটা নদীর শান্ত স্বচ্ছ জলরাশি। নদীর এক দিকে ভারত সীমান্তের উঁচু সবুজ পাহাড়। অন্যদিকে পর্যটন আকর্ষণ বারেকের টিলা। এই সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করে শত শত মানুষ।

পর্যটকেরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের। সরু ও ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।

শুধু বারেকের টিলাই নয় তাহিরপুর উপজেলায় রয়েছে টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, রাজাই ঝরনা, টেকেরঘাট শহীদ সিরাজ লেকসহ নানা দর্শনীয় স্থান। তবে জেলা শহরের সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় সীমান্তবর্তী এসব এলাকায় সড়কপথে যাওয়ার প্রধান বাহন মোটরসাইকেল।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী পর্যটন এলাকাগুলোর বেশিরভাগ রাস্তাই চলাচলের অনুপযোগী। ভাঙা সড়কের কারণে পর্যটকদের ভোগান্তির পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। মনোমুগ্ধকর এই এলাকাটিতে সড়ক নির্মাণসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন হলে আরও বেশি সংখ্যায় পর্যটকের সমাগম হবে। এ রাস্তা খুব দ্রুত মেরামত করা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাজেক আসতে শুরু...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর