ভারতে পিটিয়ে হত্যা: তিনজনের লাশ হস্তান্তর

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার পর আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার কেদারাঘাট সীমান্ত দিয়ে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

নিহতরা হলো- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৭), কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২১), আলী নগর গ্রামের মৃত আশ্বব উল্লার ছেলে জুয়েল মিয়া (৩০)।

মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ,কে,এম, সালিমুল হক, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিজিবির কর্মকর্তারা ও ভারতের পক্ষে উপস্থিত ছিলেন খোয়াই থানার ওসি সুবির মালাকারসহ বিজিবি-বিএসএফের কর্মকর্তারা।

জানা যায়, গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় প্রবেশ করে বাংলাদেশি তিন নাগরিক।

বুধবার বিকেলে স্থানীয় ভারতীয়রা গরুচোর সন্দেহে সঙ্ঘবদ্ধভাবে তিন বাংলাদেশির ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের...
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক...
মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা হলে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার ৮ আসামির মধ্যে জামিনে বেড়িয়ে আসেন ৫ জন। এরপর মামলার বাদী ও তার...
ইতালিতে হঠাৎ নারীরা মিনি স্কার্ট পরে বাইরে বের হতে শুরু করলেন কেন? কী এমন ঘটেছে, যার প্রতিবাদে দেশটির নারী রাজনীতিকরা একজোট হয়ে স্কার্টের দৈর্ঘ্যকেই বানিয়ে ফেলেছেন প্রতিবাদের ভাষা?
ছাত্র সংসদ মানেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের কণ্ঠস্বর। হলের খাবারের মান বাড়ানো, আবাসন সংকট দূর করা আর ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা—এটাই হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২২৫ জনে। হাসপাতালে রেকর্ড নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। রোববার...
রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর