সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা

ফ্লাইট বিলম্বিত হওয়ায় বিপাকে পড়েছেন বিমানের যাত্রীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে ধাক্কা খেয়েছে সিলেট থেকে যুক্তরাজ্যের হিথ্রোগামী একটি বিমান। আজ বুধবার সকালের এ ঘটনায় সময়মতো ছেড়ে যায়নি হিথ্রোগামী বিমানের নির্ধারিত ফ্লাইটটি। এতে যাত্রী ছিলেন ২৬২ জন।

বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ২৫ মিনিটে সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইট বোর্ডিং ব্রিজ সড়ানোর সময় লাইনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। 

হাফিজ আহমদ বলেন, এতে সময় মতো উড়তে পারেনি ওই ফ্লাইটটি। ফ্লাইটটি বেলা আড়াইটায় রি-শিডিউল করা হয়েছে। ঢাকা থেকে আরেকটি বিমান সিলটে আনা হচ্ছে ওই ফ্লাইটের জন্য। বর্তমানে প্রকৌশলীরা বিমানের অবস্থা পরীক্ষা করছেন বলেও জানান তিনি।

ফ্লাইট বিলম্বিত হওয়ায় বিপাকে পড়েছেন বিমানের যাত্রীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
একের পর এক দুর্ঘটনায় রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। গত ১৫ দিনে মহাসড়কের শুধু সিলেট অংশে ঝরেছে ২৩ প্রাণ। আর ছয় মাসে মারা গেছেন শতাধিক মানুষ। হাইওয়ে পুলিশের মতে, বেহাল সড়ক,...
​সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলি রাণী (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত আরও ১০ থেকে ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর