৪ আসনে ২৪ প্রার্থী, মৌলভীবাজারে শেষ মুহূর্তে বাড়ছে নির্বাচনী উত্তাপ

মৌলভীবাজারের চারটি আসনে ২৪ জন প্রার্থীর অংশগ্রহণে শেষ মুহূর্তে তীব্র নির্বাচনী উত্তাপ। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের লড়াইয়ে বড় নিয়ামক হতে পারে চা শ্রমিক ভোটারেরা।

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ এএম

মৌলভীবাজারের ৭ উপজেলায় মোট ভোটার ১৫ লাখ ৯১ হাজার ২০৫ জন। এখানে চারটি আসনে ভোটের মাঠে লড়ছেন ২৪ জন প্রার্থী। জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। সময় যতই ঘনিয়ে আসছে, বাড়ছে ততই উত্তাপ। জয়-পরাজয়ের বড় নিয়ামক হতে পারে পৌনে তিন লাখ চা শ্রমিক ভোটার।

হাওর-টিলা-পাহাড় ঘেরা মৌলভীবাজারে শেষ মুহূর্তে চলছে প্রচার। ভোটের মাঠে লড়ছেন ২৪ জন প্রার্থী। চারটি আসনেই বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জমে উঠেছে মূল লড়াই।

চারটি আসনেই প্রার্থী দিয়েছে বিএনপি। কুলাউড়া ও বড়লেখা-জুড়ী এই দুই আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। তবে মৌলভীবাজার-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন আব্দুল মান্নান। একই আসনে জোট সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বিলাল মাঠে থাকায় ভোটের সমীকরণ জটিল হয়ে উঠেছে। বিএনপি প্রার্থী নাসের রহমানও জয়ের ব্যাপারে আশাবাদী।

এম নাসের রহমান বলেন, ‘জনগণ এবার বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।’

মৌলভীবাজার- ৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বিলাল বলেন, ‘ভোটের মাধ্যমে আমার কাছে জনগণের পক্ষ থেকে যে আমানত আসবে তা যথাযথ স্থানে পৌঁছানোর চেষ্টা করব।’

মৌলভীবাজার-১ আসনে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমদ ও জামায়াত প্রার্থী আমিনুল ইসলামের মধ্যেই হবে মূল লড়াই। অন্যদিকে মৌলভীবাজার-২ আসনে বিএনপি, জামায়াত ও দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হবে চতুর্মুখী লড়াই।

এদিকে মৌলভীবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের বিপরীতে আছেন বিদ্রোহী প্রার্থী মহসীন মিয়া। পাশাপাশি জয়ে আশাবাদী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস। বলেন, ‘এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। আমি মনে করি, মানুষ এবার শাপলা কলিতে ভোট দিয়ে এনসিপিকে জয়যুক্ত করবে।’

মৌলভীবাজার- ৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী নুরে আলম হামিদী বলেন, 

মৌলভীবাজার- ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মহসীন মিয়া বলেন, ‘শমশেরনগরে বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর রয়েছে। এটি পুনরায় চালু করতে আমাদের কার্যক্রম চলমান।’

ভোটের হিসাবে বদলে দিতে পারে চা শ্রমিকেরা। তাঁরা বলছেন, মৌলভীবাজারের উন্নয়নে যে অবদান রাখবেন তাঁকেই ভোট দেবেন তাঁরা।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর