অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার সময় নারীসহ ৩ বাংলাদেশি আটক

নামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির টেকেরঘাট বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১১৯৯/২-এস এর নিকটবর্তী বড়ছড়া নামক স্থানে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা কাজের উদ্দেশে ভারতের শিলং শহরে যাওয়ার চেষ্টা করছিল। 

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১১:২১ এএম

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে এক নারীসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ টেকেরঘাট বিওপির টহল দল তাদের আটক করে।

আটককৃতরা হলো- নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার জিগরওলা গ্রামের সুনীল সরকারের ছেলে মিঠুন সরকার (২৬) ও জুটন সরকার (২৪) এবং মিঠুন সরকারের স্ত্রী শায়িন্তি নমদাস (২০)।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির টেকেরঘাট বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১১৯৯/২-এস এর নিকটবর্তী বড়ছড়া নামক স্থানে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা কাজের উদ্দেশে ভারতের শিলং শহরে যাওয়ার চেষ্টা করছিল। তাদের এই অবৈধ অনুপ্রবেশ প্রচেষ্টায় বড়ছড়া গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে তমাল দাস (৪৫) নামের এক ব্যক্তি সহযোগিতা করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদের তাহিরপুর থানায় হস্তান্তরসহ অবৈধভাবে অনুপ্রবেশে সহযোগিতাকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর