ভূমধ্যসাগরে নিহত ১১ জনের পরিচয় মিলেছে

ভূমধ্যসাগরে মৃত্যুরবরণকারীদের মধ্যে দিরাই উপজেলার ৪ জন, জগন্নাথপুর উপজেলার ৬ ও দোয়ারাবাজার উপজেলার ১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম

উন্নত জীবনযাপনের আশায় দালাল চক্রের খপ্পরে পড়ে লিবিয়া থেকে ইতালি যেতে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অনাহার ও রোগাক্রান্ত হয়ে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশিদের মধ্যে ১১ জনের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, দিরাই ও দোয়ারাবাজার উপজেলায়।

সহায় সম্বল ও জমিজমা বিক্রি করে সাগর পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি হয়েছে ইউরোপ স্বপ্নে বিভোর এই তরুণদের। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে শোকর মাতম চলছে নিহতদের পরিবারে। স্বজনদের আহাজারি যেন থামছেই না। তারা চান স্বজনের লাশ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা।

ভূমধ্যসাগরে মৃত্যু হওয়া জগন্নাথপুর উপজেলার নাঈম মিয়ার মা আঁখি বেগম সন্তানের জন্য গগনবিদারী আহাজারি করছিলেন। শেষবারের মতো দেখতে চান সন্তানকে। সন্তানের স্মৃতিচারণ করে বারবার মূর্ছা যান আঁখি বেগম।

পরিবারের সদস্যরা জানিয়েছে, গেল বছরের ডিসেম্বরে পাশের গ্রামের আজিজ নামের এক দালালের মাধ্যমে ১৩ লাখ টাকায় লিবিয়া যান জগন্নাথপুর চিলাউড়া গ্রামের ডুবাই ফেরত যুবক নাঈম মিয়া। দীর্ঘদিন লিবিয়া আটকা থাকার পর কথা ছিল গত ২১ মার্চ সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাবেন তিনি। একসঙ্গে ৪৫ জন অভিবাসন প্রত্যাশীর সাগর পাড়ি দিতে গিয়ে অনাহারে নাইমসহ সুনামগঞ্জের ১১ তরুণের মৃত্যু হয়।

ভূমধ্যসাগরে মৃত্যুরবরণকারীদের মধ্যে দিরাই উপজেলার ৪ জন, জগন্নাথপুর উপজেলার ৬ ও দোয়ারাবাজার উপজেলার ১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহতরা হলো– দিরাই উপজেলা জগদল ইউনিয়নের তারাপাশা গ্রামের আবু সর্দারের ছেলে মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩০), আব্দুল গনীর ছেলে মো. সাজিদুর রহমান (২৮), মৃত ক্বারী ইসলাম উদ্দীনের ছেলে মো. সাহান (২৫),  রাজানগর ইউনিয়ন জাহানপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান (৩৮)।

জগ্ননাথপুর উপজেলার নিহত ৬ জনের মধ্যে টিয়ারগাও এলাকার শায়েখ আহমদ জয়, ইছগাঁও গ্রামের মো আলী, পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান ও বাউরী গ্রামের মো. সোহানূর, কবিরপুর গ্রামের মো.নাইম ও চিলাউরা গ্রামের ইজাজুল এবং দোয়ারাবাজার উপজেলার অব্র ফাহিম নামের আরও এক যুবক নিহত হয়েছেন।

স্বজনদের অভিযোগ, মানবপাচারকারীরা অভিবাসন প্রত্যাশীদের ১৩ লাখ টাকার বিনিয়োগ গ্রিস নিয়ে যাবে বলে টাকা নেয়। সর্বশেষ সপ্তাহ দিন আগে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে।

অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। দ্রুত তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে দাবি জানায় স্বজনরা।

এদিকে, দালালদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. ইয়াকুব (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা...
টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রায়হান মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বাসাইল পৌরসভার প্রশিকা এলাকায় প্রবাসী আনিসের বাড়িতে এ ঘটনা ঘটে।
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়। বুধবার রাতে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে নিয়মিত টহলের সময় এ...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর