সুনামগঞ্জে অভিযানের সময় পুলিশের ওপর হামলা, ৪ কনস্টেবল আহত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৪ কনস্টেবল আহত হয়েছেন। হামলার সাথে জড়িত ৭ জনকে আটক করেছে পুলিশ।

আপডেট : ১৪ মে ২০২৬, ০৮:৩২ এএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৪ কনস্টেবল আহত হয়েছেন। হামলার সাথে জড়িত ৭ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ৮টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ উজান তাহিরপুর গ্রামের আশ্রাফুলের দোকানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলে দোকানে থাকা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে ওঠে এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, ঘটনার খবর পেয়ে ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে ২০ থেকে ২৫ সদস্যের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনায় জড়িত সন্দেহে ৭ যুবককে আটক করা হয়। হামলা ও আসামি চিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর