হবিগঞ্জ থেকে সিলেটে বাস চালু, বন্ধ থাকছে মৌলভীবাজার রুটে

আপডেট : ১৯ মে ২০২৬, ০৮:৩৩ এএম

হবিগঞ্জে বাস পরিবহন ধর্মঘট স্থগিত করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। ফলে আজ মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট মহাসড়কে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। তবে আপাতত হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ বাসস্ট্যান্ড কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান মোটর গ্রুপ নেতারা।

লিখিত বক্তব্য পাঠ করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক তাপস আখনজি প্রমুখ।

এর আগে টানা দুই দিন ধরে ধর্মঘটের কারণে হবিগঞ্জ থেকে সিলেট, মৌলভীবাজারসহ জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, চাকরিজীবী, শিক্ষার্থী ও রোগীরা। অনেককে অতিরিক্ত ভাড়ায় বিকল্প যানবাহনে যাতায়াত করতে দেখা গেছে।

পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি মৌলভীবাজারের শেরপুর এলাকায় হবিগঞ্জের বিরতিহীন বাস আটকে শ্রমিকদের ওপর হামলা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে প্রথমে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।

পরিবহন নেতারা জানান, আপাতত সিলেট রুটে বাস চলাচল স্বাভাবিক করা হলেও মৌলভীবাজার রুটের সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওই রুটে বাস চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি দাবি আদায় না হলে ঈদের পর আবারও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তারা।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’–হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।...
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর