কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিতপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত মুজিব মিয়া কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত অজুব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর নিশ্চিতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর তার মরদেহ প্রায় দুই ঘণ্টা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পড়ে ছিল। পরে বিএসএফ সদস্যরা মরদেহটি তাদের হেফাজতে নিয়ে যায়।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মুজিবের গুলিবিদ্ধ মরদেহ সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ ভেতরে ভারতের অংশে পড়ে ছিল। প্রায় দুই ঘণ্টা পর বিএসএফ মরদেহটি সেখান থেকে নিয়ে যায়। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’

এ বিষয়ে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিএসএফের দেওয়া তথ্যমতে শুক্রবার সন্ধ্যার পর বাংলাদেশ থেকে ৬ থেকে ৭ জন ব্যক্তি সীমান্তরেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়েছেন বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে জানিয়েছে। অন্যরা পালিয়ে যান।

তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির হয়েছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে বড়লেখার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা...
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধর করে। এসময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে...
মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরে জলাবদ্ধতার কারণে অনিশ্চিত চলতি মৌসুমের আমন আবাদ। চারা রোপণের সময় পেরিয়ে গেলেও এখনও পানির নিচে সাড়ে ৩ হাজার হেক্টর জমি। দ্রুত পানি না কমলে বড় ক্ষতির শঙ্কায় কৃষকরা।...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর