শাহজালাল (রহ.)-এর মাজারের টাকা থাকবে ব্যাংকে, স্বচ্ছতা নিশ্চিতে হয়েছে কমিটি: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৬ জুন ২০২৬, ১১:৫৯ এএম

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের টাকার স্বচ্ছতা নিশ্চিতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শুক্রবার সকালে সিলেটের সার্কিট হাউজে এ সম্পর্কিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, দরগাহর উন্নয়ন, দানের অর্থ ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমে যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আর্থিক হিসাবে স্বচ্ছতা আনতে ঐক্যমত্যে পৌঁছেছেন সকলে।

বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বিভাগীয় ও জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এবং দরগাহ-মসজিদ-মাদ্রাসার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই মূল লক্ষ্য। আপাতত বিদ্যমান কমিটি নিয়ম অনুযায়ী দানের টাকা গণনা করবে এবং তা চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

এর আগে, রুদ্ধদ্বার সভায় দরগাহর ঐতিহ্য, ব্যবস্থাপনা পদ্ধতি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার বিষয়েও আলোচনা হয়।

সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
একের পর এক দুর্ঘটনায় রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। গত ১৫ দিনে মহাসড়কের শুধু সিলেট অংশে ঝরেছে ২৩ প্রাণ। আর ছয় মাসে মারা গেছেন শতাধিক মানুষ। হাইওয়ে পুলিশের মতে, বেহাল সড়ক,...
​সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলি রাণী (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত আরও ১০ থেকে ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বিদেশে পাঠানোর কথা বলে সুনামগঞ্জের অভিবাসন প্রত্যাশী তরুণদের কাছ থেকে লাখ লাখ টাকা লুটে নিচ্ছে দালাল চক্র। তাদের প্রলোভনে জমি, ভিটেবাড়ি বিক্রি করে নিঃস্ব হয়েছেন অনেকেই। ঋণ নিয়ে বাড়ি ছেড়েছেন অনেকে।...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর