মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা–ছেলের

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৮:১১ এএম

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার রাত আটটার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মৌলভীবাজারমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা একই পরিারের ৫জন যাত্রী গুরুতর আহত হন।

 স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুবের আলী ও তাঁর মা  কনিজা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জুবের আলীর বাবা ইদ্রিস আলী, বড়বোন, বোনজামাই এবং সিএনজি চালক তোফাজ্জল ইসলাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে গেছেন। ওভারটেকিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে প্রাথমিক ধারণা পুলিশের।

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর