হারাতে বসেছে হালখাতার ঐতিহ্য 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৭:৩০ পিএম

বাঙালীর নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হালখাতা। তথ্যপ্রযুক্তির উৎকর্ষ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দাপটে হালখাতার জৌলুস কমলেও পুরানো ঢাকার ব্যবসায়ীরা এখনো ধরে রেখেছেন  ঐতিহ্য। এবার ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছেন বেশিরভাগ ক্রেতা। তাই পয়লা বৈশাখে হালখাতায় খুব বেশি সমাগম হবে না বলে মনে করেন তাঁতীবাজার ও শাখারীবাজারের ব্যাবসায়ীরা।

পয়লা বৈশাখে বর্ষবরণের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ফসল ওঠা ও খাজনা আদায়ের সম্পর্ক। চৈত্র সংক্রান্তির পর বছর শুরুর দিনে বাঙালি ব্যবসায়ীরা পুরনো বছরের হিসাব শেষ করে নতুন বছরের খাতা খোলেন। বকেয়া পরিশোধ করে নতুন বছরের কেনাকাটা করেন গ্রাহক। 

এবার ঈদের পরই বর্ষবরণের আয়োজন। যাদের জন্য হালখাতা সেই ক্রেতা বা ভোক্তাদের অধিকাংশই গেছেন গ্রামের বাড়ি। তারপরও হালখাতা আয়োজনের কমতি নেই। পুরান ঢাকার ব্যবসায়ীরা সালু কাপড়ে মোড়ানো নতুন হিসেবের খাতা খুলে অপেক্ষায় থাকবেন ক্রেতা, গ্রাহকদের মিষ্টিমুখ করানোর জন্য।

শাখাড়িবাজারের এক ব্যবসায়ী বলেন, ‘পুরানো বাকী যা থাকে কাস্টমার আসে, তারা আমাদের পুরানো খাতার হিসাব শেষ করে দেখা যায় যে আবার নতুন করে বাকী শুরু করে। এবার যেহতু ঈদ পরে গেছে তাই কম মানুষ আসার সম্ভাবনা আছে।’ 

পরিবর্তিত সমাজ ব্যবস্থায় বাকীতে বিক্রিও কমে গেছে অনেক। আবার বেশিরভাগ ব্যবসায়ী এখন বাংলা মাসে হিসাব রাখেন না। এছাড়াও খাতার বদলে চালু হয়েছে ডিজিটাল মাধ্যম। এসব কারণে হালখাতার আবেদন ও আয়োজনে ভাটা পড়েছে। তবে এখনো হালখাতার ঐতিহ্য ধরে রেখেছেন সোনা-রূপার ব্যবসায়ীরা। 

তাঁতীবাজারের এক ব্যবসায়ী বলেন, ‘আগে যতটা জাঁকজমক ভাবে হতো এখন অতটা জাঁকজমক হয়না। আমি আরও ১৫–২০ বছর আগে দেখেছি অনেক বড় পরিসরে হালখাতা হতো তাঁতীবাজারে। হিন্দু মুসলিম আমরা পুরান ঢাকা বা তাঁতীবাজারে যারা আছি, সবাই মিলেমিশে একত্রেই আয়োজন করি। এটা আমাদের বাঙালী সংস্কৃতির একটি প্রধান অংশ। এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। প্রত্যেক বছরই আমরা হালখাতা করি।’  

বাংলা সন চালুর পর প্রায় দেড় হাজার বছর ধরে নববর্ষের সাথে পালিত হয়ে আসছে হালখাতা উৎসব। 

বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
দেশের অর্থনীতির গতি আরও কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, দেশে কমেছে বিনিয়োগ ও শিল্প খাতের প্রবৃদ্ধি। চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৪ শতাংশে। মঙ্গলবার...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর