সুন্দরবনের মধুর জিআই সনদ ভারতের দখলে, বঞ্চিত বাংলাদেশ

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৯:০০ এএম

সুন্দরবনের মধু আহরণে বাংলাদেশ এগিয়ে থাকলেও এর ভৌগলিক নির্দেশক সনদ-জিআই পেয়েছে ভারত। এতে ক্ষুব্ধ সুন্দরবনের মধু সংগ্রহ ও বিপণন কাজে নিয়োজিতরা। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অবহেলাকে দুষছেন তারা। যদিও বন বিভাগ বলছে, সুন্দরবনের খলিসা ফুলের মধুর জিআই সনদের জন্য আবেদন করবে তারা। 

১০ হাজার বর্গকিলোমিটারে ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাংলাদেশ অংশে পড়েছে ৬ হাজার ৫১৭ বর্গকিলোমিটার। বাকিটা ভারতে। শুধু আয়তনে নয়, বন থেকে মধু সংগ্রহেও এগিয়ে বাংলাদেশ। গত বছর ৪০০ টন মধু আহরণ হয়েছে। একই সময়ে ভারতে আহরণ হয়েছে ১৫৭ টন। সব দিকে এগিয়ে থাকলেও, পশ্চিমবঙ্গের বন উন্নয়ন করপোরেশনের আবেদনে, জিআই পণ্য হিসেবে সুন্দরবনের মধুর জিআই সনদ পেয়েছে ভারত।
 
মধু আহরণ ও বিপনন কাজে জড়িতরা বলছেন, এটি কর্তৃপক্ষের উদাসিনতার ফল।

মধু নিয়ে গবেষণা করা ব্যক্তিরা জানান, এক বছর আগে বন বিভাগ, শিল্প মন্ত্রণালয় আর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জিআই সনদের চেষ্টা করেছিলেন। তবে নানা কারণে তা ভেস্তে যায়।

চট্টগ্রাম আলওয়ান মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্রের পরিচালক সৈয়দ মো. মঈনুল আনোয়ার বলেন, ‘বাংলাদেশর মধ্যে সুন্দরবনের বেশিরভাগ অংশ পড়েছে এবং বাংলাদেশেই মধুটা বেশি সংগ্রহ হয়। আমরা পুনরায় যদি আবারও সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে আমরা ভালো কিছু পাবো।’ 

বন বিভাগ বলছে, খলিসা, গড়ান, কেওড়া, বাইন ও গেওয়া নামে পাঁচ ধরনের মধু পাওয়া যায় সুন্দরবনে। এর মধ্যে খলিসা মধু শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায়। শিগগির এই মধুর স্বীকৃতি পেতে আবেদন করা হবে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, ‘সুন্দরবনে খলিসাসহ পাঁচ ধরনের মধু পাওয়া যায়। এর মধ্যে খলিসা মধু শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায় আর আমরা এই মধুর স্বীকৃতি পেতে আবেদন করবো।’

সুন্দরবনের মধুর জিআই সনদ পেতে সরকারে যথাযথ পদক্ষেপ চান এই খাতে জড়িতরা।

জিআই সনদ হলো আন্তর্জাতিক ভৌগোলিক নির্দেশক সনদ। এ উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক মহলে পণ্যের ব্র্যান্ডিং, যা থাকলে ক্রেতারা সহজে বিশ্বাস করে এটি আসল পণ্য। এর আগে জামদানি শাড়ির পর স্বত্ব বা জিআই সনদ পেয়েছিলো ভারত।

তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর