৫ বছরের জন্য কর অব্যাহতি পেল গ্রামীণ ব্যাংক 

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ পিএম

আগামী পাঁচ বছরের জন্য আয়কর অব্যাহতি সুবিধা পেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকে নিঃশর্তভাবে কর মওকুফ সুবিধা পেয়ে থাকলেও ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ সুবিধা বন্ধ হয়ে যায় গ্রামীণ ব্যাংকের। এবার নতুন করে প্রতিষ্ঠানটির সব আয় করমুক্ত ঘোষণা করেছে সরকার। ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা ভোগ করবে প্রতিষ্ঠানটি।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার গেজেট আকারে প্রকাশিত হয়।

এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬-এর উপধারা (৫) এবং (৬)-এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান হতে অব্যাহতি দেওয়া হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৯ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।     

জানা গেছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কর অব্যাহতি সুবিধা তুলে নেয়া হলে ওই সময় কর অব্যাহতি চেয়ে সরকারের কাছে আবেদন করে গ্রামীণ ব্যাংক। কিন্তু তাতে সাড়া দেয়নি সরকার। এবার নতুন করে ৫ বছর ৩ মাসের জন্য কর অব্যাহতির সুবিধা পেল গ্রামীণ ব্যাংক। গত ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হবে বলে জানা গেছে।

গ্রামীণ ব্যাংক মূলত ক্ষুদ্রঋণ বিতরণ করে থাকে। এ ছাড়া শিক্ষাঋণ, গৃহঋণ, ভিক্ষুকদের ঋণ দেওয়ার মতো কিছু সামাজিক কাজও করে প্রতিষ্ঠানটি।

মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই ৫টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রথম ছয় মাস শর্ত মেনে পরীক্ষামূলক কার্যক্রম চালাতে ব্যর্থ হলে, চূড়ান্ত লাইসেন্স হাত ছাড়া হতে পারে বলে...
দেশে প্রাথমিকভাবে ৫টি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—করি ডিজিটাল ব্যাংক, বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা...
চলতি বছর থেকে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’– উপলক্ষে সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ...
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি পুনর্নির্ধারণের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। এর ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন। তাঁর বাড়ি...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ঝুলন্ত নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম তন্ময় মন্ডল। তিনি রাজধানীর বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে...
লোডিং...

এলাকার খবর