উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল। আগামী ১৫ নভেম্বর আখ মাড়াই ও উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনি কল। পর্যায়ক্রমে বাকি ৮টি চিনিকল উৎপাদন শুরু করবে।

সোমবার শিল্প মন্ত্রণালয় এক আদেশের মাধ্যমে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই ৯টি কল চালু হলেও, দীর্ঘদিন বন্ধ থাকা ৬টি চিনিকল চালুর কোনো উদ্যোগ নেই।

ঘোষিত তারিখ অনুযায়ী ৬ ডিসেম্বর ঝিল বাংলা, ২৯ নভেম্বর রাজশাহী ও নাটোর চিনি কল, ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও , মোবারকগঞ্জ, ও ফরিদপুর চিনি কল এবং ২০ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি  ও জয়পুরহাট চিনি কল লিমিটেড উৎপাদন শুরু করবে।

উল্লেখ্য, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে সরকারি মোট ১৫টি চিনিকল রয়েছে। কুষ্টিয়া চিনি কল লি., পঞ্চগড় চিনি কল লি., পাবনা চিনি কল লি., রংপুর চিনি কল লি., শ্যামপুর চিনি কল লি. ও সেতাবগঞ্জ চিনি কল লি.। 

বিএসএফআইসি আগেই জানিয়েছিল বন্ধ থাকা চিনিকলগুলো তারা পর্যায়ক্রমে চালু করবে। এর মধ্যে চলতি মাড়াই মৌসুমে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনি কলের যেকোনও একটি চালুর কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।

হঠাৎ করেই প্যাকেটজাত চিনির সংকট। বেশকিছু দিন ধরেই সরবরাহ কম। কিনতে হচ্ছে কয়েক দোকান ঘুরে। এতে ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দামও দিতে হচ্ছে বেশি। দুই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। আগে যে চিনি ১০৫...
বন্ধ থাকা সব চিনিকল আবার চালুর পরিকল্পনা করছে সরকার। এসব চিনিকল লাভজনক করতে দেশি–বিদেশি বিনিয়োগ নিয়েও কাজ চলছে। আগামী অর্থবছরের মধ্যে উৎপাদন শুরু করার কথা বলছেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের...
শিল্প কারখানায় গ্যাস ও জ্বালানি সংকট নিরসন সহজ নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। চট্টগ্রামে পরিদর্শনকালে তিনি বলেন, সরকার দেশীয় উৎপাদন বাড়ানো ও বিশেষ কর্মসূচির...
আসন্ন ইদুল আযহা উপলক্ষ্যে সোমবার থেকে শুরু হচ্ছে টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর