বিক্ষোভকারীদের বাধায় জকিগঞ্জ শুল্ক স্টেশনে আমদানি বন্ধ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম

সিলেটের জকিগঞ্জ সীমান্তের ওপারে ভারতের করিমগঞ্জে একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ীদের আমদানি করা পণ্য আসা বন্ধ রয়েছে।

জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার অসিত কুমার আচার্য্য বলেন, ‘সোমবার সকালে কিছু কমলা বাংলাদেশে এসেছে। পরে ওপারের করিমগঞ্জে একটি পক্ষের বাধার মুখে আর কোনো পণ্য বাংলাদেশে আসেনি।’ 

জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের কোন পণ্য ভারতে রপ্তানি হয়না। তবে ভারত থেকে ফলসহ কিছু পণ্য আমদানি করা হয়।

গত কয়েক দিন ধরেই বাংলাদেশ ইস্যুতে ভারতের শিলচর ও করিমগঞ্জে অস্থিরতা চলছে। বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এমন দাবি করে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সংগঠনটির কিছু নেতা-কর্মী করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ করে। এ সময় আন্দোলনকারীদের বাধার মুখে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশন থেকে ফেরত চলে যায়।

এদিকে সোমবার বেলা তিনটায় জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতিবিষয়ক এক সভা হয়েছে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
বাংলাদেশের নদীপথ দিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে গিয়েছিল ভারতীয় জাহাজ এমভি মহাকালী ও টাগবোট রুদ্র। কিন্তু এনবিআরের অনুমতির অভাবে আর ফিরতে পারছে না। ১৭শ টন ফ্লাই অ্যাশ নিয়ে থেমে আছে। এদিকে ৭ দিনের...
মোংলা বন্দরে গাড়ির যন্ত্রাংশ আমদানির আড়ালে বিলাসবহুল গাড়ি আনার চেষ্টা আটকে দিয়েছে কাস্টমস গোয়েন্দারা। ৩ থেকে ৪টি বড় অংশে কেটে আনা ৪টি গাড়ি শনাক্ত করেছে তারা।
ভারতের বিশেষ ধরনের কিছু সুতা, তুলা ও রাসায়নিক বাংলাদেশের পোশাক খাতের জন্য দরকারি কাঁচামাল। এসব পণ্যের আমদানি সহজ হলে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে দাবি শিল্প মালিকদের। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর