ফেব্রুয়ারির মধ্যেই সংশোধিত বাজেট

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় কর্মসংস্থানমুখী প্রকল্প অনুমোদনে গুরুত্ব দিচ্ছে সরকার। আর রাজস্ব আদায়ের গতি আমলে নিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যেই সংশোধিত বাজেট হবে।

রাজধানীর আগারগাঁওয়ে আজ সোমবার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বিদায়ী সরকার স্থানীয় গ্যাস উত্তোলনে উদাসীন থেকে আমদানির এলএনজি, কয়লা ব্যবহারে বেশি আগ্রহী ছিল।

চলতি বছরের প্রথম ৫ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বেশ ধীর গতি দেখা গেছে। তবে, অন্তবর্তী সরকার প্রকল্প অনুমোদনে বাড়তি পর্যালোচনা রাখছে। বাদ দেওয়া হচ্ছে কম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প । 

সোমবার একনেক সভায় ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। যেখানে ব্যয় হবে ১ হাজার ৯৭৪ কোটি টাকা।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অনেক গুরুত্বপূর্ণ ছোট প্রকল্প বাস্তবায়নেও ধীর গতি ছিল বিদায়ী সরকারের আমলে।

একনেক সভায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াকরণে ৩ প্রকল্প অনুমোদন হয়। উপদেষ্টা বলেন, জ্বালানি নিরাপত্তায় সামনে এমন আরও প্রকল্প অনুমোদন করবে অন্তর্বর্তী সরকার।

জীব বৈচিত্র রক্ষায় সংরক্ষিত বনকে প্রাধান্য দিয়ে সভায় মৌলভীবাজারে বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প বাতিল করা হয়।

উপদেষ্টা আরও বলেন, সংশোধিত বাজেটে এডিপির আকার ছোট হবে।

রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
বাংলাদেশ দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতার জন্য বিশ্বে পরিচিত। এবার উৎপাদনের পাশাপাশি নিজস্ব নকশা, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন...
রাজধানীর খুচরা বাজারে গত আড়াই মাস ধরে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে দেড়শ থেকে ১৬০ টাকায়।  সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। এরসঙ্গে বেড়েছে মসুর ডালের দামও।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রয়াত প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী আগামী ২৬ সেপ্টেম্বর। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে এপেক্সের ৫০০টিরও বেশি আউটলেট এবং অনলাইনে সকল পণ্যের ওপর...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর