চট্টগ্রামের পাইকারি বাজারে মণপ্রতি চিনির দাম বেড়েছে ২০০ টাকা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম

দুই সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজারে মণপ্রতি চিনির দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এ জন্য সরবরাহ ঘাটতি ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতকে দুষছেন ব্যবসায়ীরা। এখন থেকেই দাম বৃদ্ধির কারণে সামনে রমজানের বাজার নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছেন ভোক্তারা।

দেশের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে দুই সপ্তাহের মধ্যে চিনির দাম বেড়েছে মণপ্রতি ২০০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, মাসের শুরুতে প্রতিমণ চিনি বিক্রি হয়েছে ৫৭০০ টাকায়। কিন্তু দুই সপ্তাহে তা বেড়ে হয়েছে ৮৯০০ টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।

খাতুনগঞ্জের ব্যবসায়ী এহসান উল্লাহ জাহেদীর আভিযোগ, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহ কম থাকায় মিল থেকেই বাড়ানো হয়েছে চিনির দাম।

এমন অভিযোগ অস্বীকার করে আমদানিকারক এস আলম গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ হোসেন বলেন, রমজান ঘিরে পর্যাপ্ত চিনির মজুত রয়েছে, দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।

ভোক্তারা বলছেন, আসন্ন রমজানকে সামনে রেখে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এ জন্য এখনই বাজারে দরকার কঠোর নজরদারি।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যবসায়ীরা চুক্তিকে ইতিবাচক হিসেবে...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর