এবারের বইমেলার বিক্রি আনুমানিক ৪০ কোটি টাকা: মেলা কমিটি

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৮:৪১ পিএম

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এ মোট বই-বিক্রির পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা বলে জানিয়েছেন অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন। আজ মঙ্গলবার অমর একুশে বইমেলার পরিচালনা কমিটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, ‘বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এ মোট বই-বিক্রির পরিমাণ নিয়ে কিছু বিভ্রান্তি পরিলক্ষিত হয়েছে। মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব সমাপনী অনুষ্ঠানে প্রদত্ত প্রতিবেদনে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব বিক্রির পরিমাণ প্রায় ৬১ লাখ  বলে জানিয়েছিল। অনেকেই সে সংখ্যাকে মেলার মোট বিক্রির পরিমাণ ধরে নিয়ে ইচ্ছাকৃতভাবে বা অসচেতনভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন। এমনকি কোনো কোনো জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলও দায়িত্বহীনভাবে এ ধরনের সংবাদ পরিবেশন করেছে।’

অমর একুশে বইমেলার পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘মেলা পরিচালনা কমিটি প্রকাশকদের কাছ থেকে বিক্রয়-প্রতিবেদন চেয়ে থাকে। এবারও চেয়েছে। এবার বইমেলায় অংশগ্রহণকারী সর্বমোট প্রতিষ্ঠান ৭২১টি। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান মিডিয়া ও স্বাস্থ্যসেবার। বাকি ৭০৩টি প্রকাশনা-প্রতিষ্ঠান। এবার যথেষ্ট তাগাদা দিয়ে এবং সময়ক্ষেপণ করে আমরা মোট ৩৫১টি প্রতিষ্ঠানের বই-বিক্রির হিসাব পেয়েছি। এসব প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। বাকি প্রতিষ্ঠানসমূহের সম্ভাব্য বিক্রির পরিমাণ যোগ করে এ হিসাবে সর্বমোট বিক্রি আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘এবার মেলা-শেষে বাংলা একাডেমির মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ৩৯৩ টাকা টাকা।’

উল্লেখ্য, মেলায় আগের বছরগুলোর এবং এ বছরের বই-বিক্রির হিসাব মূলত প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে করা আনুমানিক হিসাব।

বাংলা কিউআর-এ লেনদেনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বিষয়ে সচেতনতামূলক এক কার্যক্রমে এ কথা...
মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
এসিআই পিএলসি- এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
বাংলাদেশের আর্টিমিয়া চাষ এবং উন্নত জাতের তেলাপিয়া বিস্তারের অভিজ্ঞতা শেখার আগ্রহের কথা জানিয়েছে কেনিয়া ও ঘানা। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়ার্ল্ডফিশ আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় অংশ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর