কপ-৩১ সম্মেলনে ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত বাংলাদেশের

কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শর্তহীনভাবে প্রায় ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। 

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শর্তহীনভাবে প্রায় ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। 

আজ রোববার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী। 

ড. সাইমুম বলেন, ‘প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের দাবি বৈশ্বিক পরিসরে জোরালোভাবে উঠে এসেছে। এর ফলে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড ও গ্লোবাল শিল্ড থেকে ৬০ মিলিয়ন ডলার নিশ্চিত হয়েছে এবং আরও ২০ মিলিয়ন ডলারের অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এবার ম্যানগ্রোভ অ্যালায়েন্সে যুক্ত হয়েছে বাংলাদেশ।’

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর দাবি, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন একটি কাল্টে পরিণত হয়েছে। গণহত্যা নিয়ে অনুশোচনা না থাকায় সমঝোতার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ এবং অপরাধের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।

কারিগরি ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকার পর জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার পুনরায় পুরোপুরি সচল হয়েছে। সংশ্লিষ্ট কারিগরি দল রোববার সকালে ত্রুটি শনাক্তের পর তা সমাধান করতে সক্ষম হয়।
বৈশ্বিক টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে অগ্রগতির ধারায় বাংলাদেশের ১২টি তৈরি পোশাক ও বস্ত্রশিল্প প্রতিষ্ঠান অর্জন করেছে লিড সনদ। এর মাধ্যমে ৩০০ পরিবেশবান্ধব কারখানার মাইলফলকও অতিক্রম করল দেশ। 
দেশের বিভিন্ন অঞ্চলে কাজের বড় সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ, অর্থায়ন ও সেবার অভাবে তরুণদের কর্মসংস্থান তৈরি হচ্ছে না। রাজশাহী, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম ও বান্দরবান এই পাঁচ অঞ্চল নিয়ে...
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
সরকার শ্রমবান্ধব বাজেট প্রণয়নের পরও তৈরি পোশাক খাতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ খাতের অস্থিরতা রোধে শ্রমিক ও মালিকদের সজাগ...
ফরিদপুরে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক বছর...
রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতেছে রিয়েল মাদ্রিদ। গত শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে...
ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন মাধ্যমে ‘পুলিশের পোশাকের মান নিয়ে প্রশ্ন, সরবরাহকারীর বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে নোমান গ্রুপ। ২০২৬ সালের ৩ মার্চ ওই...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর