বেবিচক চেয়ারম্যানকে ‘হঠাৎ’ প্রত্যাহার 

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৫:৫৪ পিএম

অনেকটা হঠাৎ করেই বেসামরিক বিমান কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে বিমানবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। তবে ঠিক কি কারণে তাঁকে প্রত্যাহার করা হলো তা জানানো হয়নি। 

প্রজ্ঞাপন জারির সময় তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন। সফরসূচি অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তাঁর। 

মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বেবিচক চেয়ারম্যানের পদে আসেন গত বছরের ৯ আগস্ট। তিনি দীর্ঘদিন চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির এয়ার অধিনায়ক ছিলেন।

সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের...
দীর্ঘ ১১ বছর পর নতুন পে–স্কেল পাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মীরা। তবে এটি বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে, বলছেন অর্থনীতিবিদরা। খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা তাদের। চাপ সামাল...
এ বছরের মধ্যেই চালু হবে নতুন পে স্কেল। কিন্তু অর্থনীতিবিদদের সন্দেহ, এত টাকা কোথায় পাবে সরকার? বিশেষজ্ঞদের মতে, টাকার জোগান দিতে কর বাড়াতে হবে, অথবা অন্য খাতে বরাদ্দ কমাতে হবে। ঋণ করে বা টাকা...
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি- এর ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর