শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই এ মাসেই

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই এ মাসেই। ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধন হবে, আর পুরোপুরি চালু হতে লাগবে ১৪ মাস। সোমবার সচিবালয়ে এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই এ মাসেই। ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধন হবে, আর পুরোপুরি চালু হতে লাগবে ১৪ মাস। সোমবার সচিবালয়ে এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৭ বছরের নির্মাণকাজ শেষে অপেক্ষা উদ্বোধনের। বিজয় দিবসেই চালুর পরিকল্পনা কর্তৃপক্ষের। সোমবার টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বিশেষ পরিচালন চুক্তির নীতিগত অনুমোদন সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

টার্মিনালটির কাজের অগ্রগতি নিয়ে সচিবালয়ে বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই হবে। এরপর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম চালু হবে।’  

জাপান কনসোর্টিয়ামে সঙ্গে চুক্তির শর্তে বলা হয়েছে, থার্ড টার্মিনালের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর করা যাবে না। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘সম্ভাবত্য যাচাইয়ে দেখা গেছে, ওই এলাকায় আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর প্রয়োজন হবে না।’


এদিকে বিমানমন্ত্রী আশা প্রকাশ করেন, শিগগিরই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 

১৮ দিন ধরে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বন্ধ রয়েছে। এতে অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোর। ৪ নভেম্বর পর্যন্ত এই দুই রুটে ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেওয়া...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তথা থার্ড টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) কার্যক্রম পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ তাদের প্রস্তাব দাখিল...
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ-১ বা জেট ফুয়েলের দাম বাড়ল। অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। সে হিসাবে প্রতি...
কিশোর-কিশোরীদের অনলাইন কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের আরও তথ্য দিতে ফ্যামিলি পেয়ারিং ফিচার চালু করেছে টিকটক। এর মাধ্যমে সন্তানের স্ক্রিন টাইম, অনলাইন যোগাযোগ, কনটেন্টের প্রতি আগ্রহ এবং প্রকাশ করা...
চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) অন্তর্ভূক্তির ১০ বছর পার হলো। এ সময় যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন মেগা প্রকল্পে দেশটির বিনিয়োগ এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামনের ১০ বছর দ্রুতগতির রেল,...
মার্কিন প্রতিনিধি পরিষদের মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ৪৩৫ আসনের পরিষদে দলটি এখন পর্যন্ত ২৫৯টি আসন নিশ্চিত করেছে, যা আগের নির্বাচনের তুলনায় ৪৪টি বেশি। চূড়ান্ত ফলে আসনসংখ্যা...
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৯৬ জন শিশু। এ নিয়ে সারা দেশে মোট হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। তবে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কোনো মৃত্যু নেই। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত  হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর