‘আন্তর্জাতিক’ থাকছে না ঢাকা বাণিজ্য মেলা

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৯:৩৮ পিএম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে এটি পরিচিত হবে ঢাকা বাণিজ্য মেলা হিসেবে। সোমবার শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে রাজধানীর কারওয়ানবাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কনফারেন্স রুমে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধির মাধ্যমে অংশগ্রহণ না করে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিচ্ছে। ফলে পণ্য ও সেবার মান যাচাই করা যাচ্ছে না। অনেক সময় মানহীন বা স্থানীয়ভাবে বিদেশি ব্র্যান্ড নামেও উপস্থাপন করা হচ্ছে। বিদেশি ব্র্যান্ড বা উৎপাদকেরা সরাসরি না থাকায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন। এতে প্রদর্শনীর আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

১৯৯৫ সাল থেকে এই বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে। আগে এর আয়োজন হতো আগারগাঁওয়ে। তবে গত কয়েক বছর ধরে মেলাটি হচ্ছে পূর্বাচলে। এতে তুরস্ক, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অংশ নেয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিংয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ ‘ফুয়েল সারচার্জ’ আরোপের ঘোষণা দিয়েছে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন- 'বিকডা'। কর্মকর্তাদের দাবি, এটি বাড়তি...
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসে কমার পর আগস্টে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। গেল মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ এবং...
সরকার ৬১ হাজার মেট্রিকটন সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত নেওয়ার পর দেশের বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে চিনিগুড়া ও আতপ চালের দাম। নওগাঁয় মাত্র ৩ মাসে সুগন্ধি চালের দাম বেড়ে দ্বিগুণ হওয়ায় বাসা-বাড়ি...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন করে আরও তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের (তড়কা) উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে উপজেলায় অ্যানথ্রাক্সের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর