ডলারের দাম ফের বাড়ল, বিনিময় হার এখন কত?

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম

আমদানির এলসি (ঋণপত্র) খোলার সংখ্যা বেড়ে যাওয়াসহ কয়েকটি কারণে দেশের বাজারে বেড়েছে ডলারের দাম। গতকাল বৃহস্পতিবার ডলারের বিনিময় হার ৩৩ পয়সা বেড়ে ১২২ টাকা ৪০ পয়সায় পৌঁছেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর ডলারের দাম ছিল ১২১ টাকা ৮৪ পয়সা। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ১২২ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ডলারের দাম ৫৬ পয়সা বেড়েছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, ডলারের বিনিময় হার স্বাভাবিক রাখতে চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ২ দশমিক ১২ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যার প্রভাব পড়েছে এর দামে।

এছাড়া, সেপ্টেম্বরে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। যা আগের মাসের চেয়ে ১৭ দশমিক ২৯ শতাংশ বেশি। এতে ডলারের চাহিদা বাড়ায় দামও বেড়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। আজ বৃহস্পতিবার তৃতীয় দিন সকাল থেকে আমানতকারীরা ব্যাংকে টাকা তোলার জন্য আবেদন করছেন।
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা তাদের অর্থ উত্তোলনের সুযোগ পাবেন।
বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে ডলারের দাম সর্বোচ্চ ১২৫ টাকা ৫০ পয়সা থেকে ১২৬ টাকা ৫০ পয়সার মধ্যে বিক্রির দাবি জানিয়েছে মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এমসিএবি)। সোমবার রাজধানীর পল্টনে নিজ...
ন্যূনতম ১ শতাংশ চার্জের বাধ্যবাধকতা তুলে দেওয়ার পর পর বাংলা কিউআরে মার্চেন্ট সংখ্যা বেড়ে ৩০ লাখ ছাড়িয়েছে। আর গড় লেনদেন বেড়ে গত সপ্তাহে দৈনিক ১১০ কোটি টাকার ওপরে উঠেছে।
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর