ব্যাংক ঋণ পেতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পড়ছেন হয়রানির মুখে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২০ এএম

কাঙ্ক্ষিত ঋণ না পাওয়ায় পিছিয়ে পড়ছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা (এসএমই)। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে এ খাতে মোট ব্যাংক ঋণের মাত্র ১৭ শতাংশ দেওয়া হয়েছে, যা আগের দুই বছরের চেয়ে কম। এ পরিস্থিতিতে, এ খাতে ঋণ বাড়ানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো এসএমইতে পর্যাপ্ত ঋণ দিচ্ছে কিনা, তা নজরদারিও করবে সংস্থাটি।

দীর্ঘদিন ধরে নিজের কিছু করার ইচ্ছা তাহমিনা চৌধুরীর। তাই, সীমিত পুঁজি নিয়ে ২০১৮ সালে তাঁর স্বপ্নের যাত্রা শুরু হলেও, ব্যাংক থেকে কোনো ঋণ পাননি তিনি।

‘পিন্ধন বাংলাদেশ’-এর স্বত্বাধিকারী তাহমিনা চৌধুরী বলেন, ‘ব্যাংক বিভিন্ন জায়গা-জমি বন্ধকের জন্য কপি চাচ্ছে। সেটা কি দেওয়া সম্ভব? আর আমরা যদি বন্ধকের জন্য এই নথিগুলো দিতেই পারতাম, তাহলে তো আমাদের ব্যাংকের কাছে যেতে হতো না।’

ব্যাংক থেকে ঋণ পেতে হয়রানির শিকার হন তাঁর মতো হাজারো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ঋণ পান না তাঁরা। এমনকি উচ্চ সুদের কারণে বাধাগ্রস্ত হয় ব্যবসার সম্প্রসারণ।

একজন নারী উদ্যোক্তা বলেন, ‘একটা প্রবাদ আছে, তেলওয়ালা মাথায় তেল দেয়। ব্যাংকও একই। আপনার মাথায় তেল থাকলে, ক্যাশ ফ্লো ভালো থাকলে আপনাকে তেল দেবে। তা ছাড়া আপনি লোন পাবেন না বা আপনাকে ভোগান্তিতে পড়তে হবে। আমরা ১৪ শতাংশ সুদে লোন নিচ্ছি। আমরা ব্যবসায় যে পরিমাণ লাভ করি, এটা দিয়ে ঋণ শোধও করতে পারছি না।’

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, এ বছর জুন পর্যন্ত এসএমই খাতে দেওয়া হয়েছে মোট ব্যাংক ঋণের ১৭ দশমিক ০৪ শতাংশ। যা গত বছর জুনে ছিল ১৮ শতাংশের বেশি। অর্থাৎ এক বছরে এসএমইতে ঋণ বিতরণ কমেছে প্রায় দেড় শতাংশ। যদিও লক্ষ্যমাত্রা ছিল ২৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলছে, এসএমই ঋণ দেওয়ায় ব্যাংকগুলোর কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এই অজুহাত দেওয়ার সুযোগ নেই যে উপযুক্ত বা যোগ্য গ্রাহক পাচ্ছি না বলে এসএমইতে ঋণ বিতরণ করতে পারছি না। ব্যাংকগুলোর নিজের থেকে যদি আর্জ (আগ্রহ/তাড়না) তৈরি না হয় যে তারা কর্পোরেট থেকে ফোকাসটা কিছুটা হলেও এসএমই খাতে নেবে, ততদিন পর্যন্ত এই লক্ষ্য পূরণ সম্ভব হবে না।’

এসএমই ঋণের ১৫ শতাংশ যাতে নারী উদ্যোক্তারা পান, সে ব্যাপারে নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।

কোর ব্যাংকিং সিস্টেম সফটওয়্যার হালনাগাদ কাজের জন্য সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন দুই দিন করে বন্ধ থাকবে। বুধবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ১০ বছরেও অর্থ উদ্ধারে অগ্রগতি নেই। চূড়ান্ত হয়নি সিআইডির তদন্ত প্রতিবেদনও। তবে অর্থ ফেরত পাওয়া নিয়ে এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক। সিআইডি বলছে, যাদের গাফিলতি ও...
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে। কাঠামোগত সংস্কারের জন্য এ অর্থ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো....
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর