অতিদরিদ্র মানুষের ব্যাংক হিসাবে সঞ্চয় কমেছে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

অতিদরিদ্র মানুষের ব্যাংক হিসাবে, জুন থেকে সেপ্টেম্বর– তিন মাসে সঞ্চয় কমেছে প্রায় ৬ শতাংশ। বিশেষ সুবিধার ব্যাংক হিসাবে মোট সঞ্চয় ১৯ কোটি টাকা কমে, ২৯২ কোটি টাকা থেকে ২৭৩ কোটি টাকায় নেমেছে।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধার ব্যাংক হিসাব বা নো-ফ্রিল অ্যাকাউন্ট নিয়ে সবশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই ৩ মাসে নতুন হিসাব বেড়েছে ২৪ হাজারের বেশি। প্রতিটি হিসাবে গড় জমা ৮৩৩ টাকা থেকে কমে, ৭৭৪ টাকায় নেমেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা ব্যাংক হিসাবগুলোতে মোট আমানত ছিল প্রায় ৫ হাজার ৩৭০ কোটি টাকা। গত জুন শেষে এসব হিসাবে জমা ছিল প্রায় ৫ হাজার ৪৯১ কোটি টাকা। 

সেই হিসাবে ৩ মাসে আমানত কমেছে ১২১ কোটি টাকার বেশি বা ২ দশমিক দুই এক শতাংশ। 

বিশেষজ্ঞদের মতে, নিত্যপণ্যের বাড়তি খরচ মেটাতেই জমানো টাকা তুলছেন দরিদ্র জনগোষ্ঠী।

স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থপাচার রোধ ও খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় সরকার...
উচ্চ মূল্যস্ফীতির বাজারে রোজায় পণ্যের দাম নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা। এমন পরিস্থিতিতে আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এখনই আলাদা পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের।  ভোক্তা অধিকার সংরক্ষণ...
লিটারে ৩ টাকা বাড়ালেও রাজধানীর বাজারগুলোতে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত ও খোলা সয়াবিন তেল। এ ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে স্থিতিশীল মুরগি, ডিম এবং মাছের...
সরকারের রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশই ব্যয় হচ্ছে ঋণের আসল ও সুদ পরিশোধে। রাজস্ব আহরণে দুর্বলতা আর ঋণের বাড়তি চাপে কমছে উন্নয়ন ও সামাজিক খাতে ব্যয়ের সক্ষমতা। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া...
টিটন হত্যা মামলায় দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
নভেম্বরের শেষ সপ্তাহে শীতের তীব্রতা না বাড়লেও, রাজধানীর শপিংমল ও ফুটপাতের দোকানে বাড়তে শুরু করেছে শীতের পোশাকের কেনাকাটা। তবে বাজারে আগের বছরের পোশাকই বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫৩০ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯৪৯ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
আফগানিস্তানে সরকারি নথি, চিকিৎসাপত্র এবং হাসপাতালের রেকর্ড থেকে নারীদের প্রকৃত নাম মুছে ফেলার মৌখিক নির্দেশ বা ফতোয়া জারি করেছে তালেবান। বলখ প্রদেশের সরকারি দপ্তর এবং স্বাস্থ্যকর্মীদের এই নির্দেশ...
লোডিং...

এলাকার খবর