সোনার দাম একদিনেই ভরিতে বাড়ল ৪ হাজার টাকা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম বাড়ল ভরিতে ৪ হাজার টাকা। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার বিক্রয়মূল্য এখন ২ লাখ ২৬  হাজার ২৮১ টাকা। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

নতুন এই বিক্রয়মূল্য কার্যকর হবে আগামীকাল (২৪ ডিসেম্বর) থেকে। দাম বাড়ানোর কারণ হিসেবে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ডের) দাম বৃদ্ধি পাওয়ায় কথা জানিয়েছে বাজুস।

উল্লেখ্য, গতকালই বিশ্ববাজারে সোনার দাম পূর্বের সকল রেকর্ড ছাপিয়ে গেলে দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস, যেখানে প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনার দাম ৩ হাজার ৯০০ টাকা বৃদ্ধি করা হয়। কিন্তু এক দিন যেতে না যেতেই আজ আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল তাঁরা। এবারে ২২ ক্যারেট মানের সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার টাকা। নতুন এই দাম কার্যকর হবে বুধবার থেকে।

বাজুস প্রকাশিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট মানের (হলমার্ককৃত) সোনার নতুন দাম হবে ২ লাখ ২৬  হাজার ২৮১ টাকা এবং প্রতি ভরি ২১ ক্যারেট মানের (হলমার্ককৃত) সোনার নতুন দাম হবে ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা। এছাড়া প্রতি ভরি ১৮ ক্যারেট মানের (হলমার্ককৃত) সোনার নতুন দাম দাঁড়াবে ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা।

সোনার দামের পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে নতুন মূল্যতালিকায়। এ প্রেক্ষিতে আগামীকাল থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট মানের (হলমার্ককৃত) রুপার দাম হবে ৫ হাজার ১৩২ টাকা। অন্যদিকে, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট মানের রুপার দাম ভরি প্রতি দাঁড়াবে যথাক্রমে ৪ হাজার ৮৯৯ টাকা ও ৪ হাজার ১৯৯ টাকা। 

উল্লেখ্য, আজও বিশ্ববাজারে স্বর্ণের দামে উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে আউন্সপ্রতি সর্বোচ্চ ৪ হাজার ৪৮৬ দশমিক ৫৬ ডলারে বিক্রি হয় সোনা। সেই সাথে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানী তেলের দামও। ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ৬১ ডলার বেড়ে ৬২ ডলার ০৮ সেন্টে ওঠে। ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়ে হয় ৫৭ দশমিক ৯৮ ডলার। 

এর আগে সোমবার দিনের শুরুতে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবার ৪ হাজার ৪০০ ডলার ছাড়িয়ে যায়। যে গতিতে দাম বাড়ছে, তাতে শিগিগিরই দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। চলতি বছরের শুরুতে স্বর্ণের দাম ছিল আউন্সপ্রতি ২ হাজার ৬০০ ডলার। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর নীতি প্রণয়নে অনিশ্চিয়তার পরিবেশ তৈরি হওয়ায় স্বর্ণের দাম বেড়েছে রকেটের গতিতে। সেই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনাও প্রভাব ফেলেছে এতে।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর