সোনার দাম এতই বেড়েছে, নতুন কিনতে বিক্রি করতে হচ্ছে পুরাতন গয়না!

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পিএম

ভারতে স্বর্ণের নতুন গয়না কিনতে পুরাতনগুলো বিক্রিতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। মার্কিন শুল্ক ইস্যুতে দাম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম আউন্স প্রতি রেকর্ড তিন হাজার ২৪৫ ডলারে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের জেরে ভারতে বাড়ছে বিভিন্ন পণ্যের দাম। সেই সঙ্গে বাড়ছে স্বর্ণের দামও। সে কারণে পুরাতন গয়না বিক্রি করে নতুন গয়না কিনছেন গ্রাহকরা। গত সপ্তাহে মূল্যবান এই ধাতুটির দাম আউন্স প্রতি রেকর্ড তিন হাজার ২৪৫ ডলারে পৌঁছেছে। এই হার আগের চেয়ে প্রায় দ্বিগুণ।

সোনার গয়না কিনতে আসা একজন বলছেন, ‘সোনার দাম ক্রমেই বাড়তে থাকায় নতুন গয়না কেনা কঠিন হয়ে পড়ছে। তাই, আমরা হয় পুরাতন সোনার গয়না মেরামত করছি, নয়তো পুরাতনগুলোর বদলে নতুন গয়না কিনছি।’

আরেকজন বলেন, ‘আমার বিয়ের সময় গয়নার দাম ছিল ৫০ হাজার রুপি। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ হাজার রুপিতে।’

খুচরা বিক্রেতারা বলছেন, পুরানো চুড়ি, আংটি ও গয়নার সেট বিক্রি করে নতুনগুলো কেনা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। কুমার জৈন নামের একজন বলেন, ‘সোনার দাম অত্যধিক বেড়েছে। নতুন গয়না কেনার জন্য মানুষের কাছে এত টাকা নেই। এখন বিয়ের মৌসুম। এ মাসে ভারতজুড়ে প্রায় ৮০ হাজার বিয়ে হওয়ার কথা রয়েছে। পুরাতনগুলোর বিনিময়ে নতুন গয়না কেনা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে।’

চীনের পর সোনার দ্বিতীয় বৃহত্তম ভোক্তা ভারত। দেশটিতে মোট সোনার চাহিদার প্রায় ৭০ শতাংশই গহনা থেকে আসে।

সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
ভারতের উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা আবারও দেখিয়ে দিয়েছে, পাহাড়ে শুরু হওয়া একটি দুর্যোগের প্রভাব সীমান্ত পেরিয়ে পৌঁছে যেতে পারে সমতলের জনপদে। জলবায়ু পরিবর্তন, হিমবাহের পরিবর্তন এবং অপরিকল্পিত...
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর