হাসি নেই আলুচাষির মুখে 

জয়পুরহাট ও ঠাকুরগাঁওয়ে আলুর বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে। উৎপাদনের অর্ধেক দামও মিলছে না। ফলে গতবারের মতো এবারও লোকসানের শঙ্কায় চাষীরা। কৃষি কর্মকর্তারা বলছেন, হিমাগারে সংরক্ষণ ও আলুর বিকল্প ব্যবহার নিশ্চিত করা গেলে লোকসান কমানো সম্ভব।

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ এএম

জয়পুরহাট ও ঠাকুরগাঁওয়ে আলুর বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে। উৎপাদনের অর্ধেক দামও মিলছে না। ফলে গতবারের মতো এবারও লোকসানের শঙ্কায় চাষীরা। কৃষি কর্মকর্তারা বলছেন, হিমাগারে সংরক্ষণ ও আলুর বিকল্প ব্যবহার নিশ্চিত করা গেলে লোকসান কমানো সম্ভব।

জয়পুরহাটে চলতি মৌসুমে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। প্রতি বিঘায় খরচ হয়েছে ৩০ থেকে ৩২ হাজার টাকা। উফশি জাতের ফলন হয়েছে বিঘায় ৭০ থেকে ৭৫ মন এবং দেশি গুটি জাতের ৫৫ থেকে ৬০ মন। ফলন ভালো হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় চাষিদের মুখে হাসি নেই।

বাজারে উফশি আলুর দাম প্রতি মন ২৪০ থেকে ২৫০ টাকা। আর দেশি গুটি আলুর দাম ৪০০ থেকে ৪৫০ টাকা। দেশি আলুতে বিঘাপ্রতি ৩ থেকে ৪ হাজার টাকা ও উফশি আলুতে ১১ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনছেন চাষিরা। 

একজন আলুচাষি বলেন, মনে হয়েছিল গতবারের ক্ষতিটা এবার উঠে যাবে, কিন্তু গতবারের চেয়ে এবার বেশি ক্ষতি হয়েছে। 

এদিকে, গত মৌসুমে লোকসানের মুখে এবার ঠাকুরগাঁওয়ে আলু উৎপাদন হয়েছে কম। এরপরও লোকসানের মুখে চাষীরা। তারা জানান,কেজিতে উৎপাদন খরচ ১৫ থেকে ১৬ টাকার বিপরীতে লোকসান ৯ থেকে ১১ টাকা। 

একজন চাষি বলেন, আলুর দাম নেই। কী করব আমরা? এখন গরুকে আলু খাওয়াচ্ছে মানুষ।  

লোকসানের ভয়ে এবার আলু বেচাকেনা হচ্ছে না ক্ষেতে। হিমাগারে সংরক্ষণেও আগ্রহ নেই কৃষক-ব্যবসায়ীদের। অতিরিক্ত আলুর বিকল্প ব্যবহার নিশ্চিত করা গেলে টানা লোকসানের ঝুঁকি কমবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

ঠাকুরগাঁওয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, আলু বিদেশে পাঠানোর ব্যবস্থাটা করতে হবে, অথবা প্রক্রিয়াজাত করতে হবে। উদ্যোক্তা যারা আছেন, তারা এগিয়ে এলে আলুর ব্যবহার হবে। আলুর ব্যবহার হলেই কৃষক লাভবান হবেন। 

ঠাকুরগাঁওয়ে গতবার ৩৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হলেও এবার তা কমে ৩০ হাজার হেক্টরে নেমেছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ টন।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
দাম বৃদ্ধির পরও এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি। বেশিরভাগ দোকানে গ্যাস নেই। দু-একটিতে মিললেও, নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। দোকানদারদের দাবি, সরবরাহ স্বাভাবিক করেনি...
সেচ কাজে সোলার পাওয়ার ব্যবহার করলে বছরে খরচ কমে গড়ে ৮৫ শতাংশ। বিদ্যুৎ চালিত পাম্পের ক্ষেত্রে কিছুটা কম গড়ে ৭০ শতাংশ আর বসতবাড়িতে ব্যবহারে গড়ে খরচ কমে ৪৫ শতাংশ। সোলার প্যানেলের বিশেষ প্রকল্প...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর