দেশের সমুদ্রসীমায় জ্বালানি নিয়ে ১৩ জাহাজ, নিরাপত্তায় নৌবাহিনী

দেশের সমুদ্রসীমায় জ্বালানি নিয়ে অবস্থান করছে ১৩টি জাহাজ। এর মধ্যে খালাস চলছে ৫টিতে। আগামী দুই দিনে চট্টগ্রাম বন্দরে আসছে আরো দুটি জাহাজ। এসব জাহাজের রুট ও গভীর সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে তেল মজুত ও সীমান্তে পাচার রোধে চালানো হচ্ছে অভিযানও। 

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৪:৩৪ পিএম

দেশের সমুদ্রসীমায় জ্বালানি নিয়ে অবস্থান করছে ১৩টি জাহাজ। এর মধ্যে খালাস চলছে ৫টিতে। আগামী দুই দিনে চট্টগ্রাম বন্দরে আসছে আরো দুটি জাহাজ। এসব জাহাজের রুট ও গভীর সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে তেল মজুত ও সীমান্তে পাচার রোধে চালানো হচ্ছে অভিযানও। 

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় জ্বালানি সরবরাহে বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও।  জ্বালানি নিয়ে নানামুখী আলোচনা, রেশনিং, সরবরাহ ঘাটতির ভেতরেই নানা বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে৷ ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে জ্বালানি আসছে সমুদ্র পথে।

বানৌজা শহীদ দৌলতের অধিনায়ক লে. কমান্ডার মীর কামরুল হাসান বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায়, দেশের সমুদ্রসীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজের চলাচল ও নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী।  

মীর কামরুল হাসান বলেন, জাহাজ চলাচলের রুটে মোতায়েন রয়েছে যুদ্ধ জাহাজও। নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তেল চুরি ও পাচার ঠেকাতে উপকূলীয় এলাকাতেও নৌবাহিনীর পাশাপাশি সমন্বিত নজরদারি চালাচ্ছে কোস্ট গার্ড বলেও জানান তিনি।

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর