বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানি মাইনে জাহাজের আঘাত লাগার খবরের পর তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানি মাইনে জাহাজের আঘাত লাগার খবরের পর তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ৯৪.৭১ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ৮৪.০৩ ডলারে পৌঁছায়।

এর আগে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৩.৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ শতাংশ বেড়েছিল। ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার ও রাজধানী রিয়াদের আর্থিক এলাকায় হামলা চালানোর দাবি করার পর তেলের বাজারে দাম বাড়তে শুরু করে। একই সময়ে হরমুজ প্রণালিতে অন্তত দুটি জাহাজ ইরানের পুঁতে রাখা মাইনে আঘাত লাগার খবর পাওয়া যায়।

এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের তাইজ শহরের আশপাশে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। 

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, বুধবার জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। হামলায় কী ধরনের ক্ষেপণাস্ত্র বা গোলা ব্যবহার করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে জোটটি। এরপর জোটের মুখপাত্র এক্সে দেওয়া বিবৃতিতে জানান, জেদ্দা বন্দরের আকাশে হুথিদের ড্রোন শনাক্ত করে সেটি ভূপাতিত করা হয়েছে।

 

২০২৬-২৭ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পোশাকশ্রমিক নেতারা। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ঘোষিত নতুন মজুরি...
রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণ ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৭ দশমিক ২৫ শতাংশ। এক বছরে এসব ব্যাংকে আমানত বাড়লেও, সে তুলনায় ঋণ বিতরণ অনেক কম হয়েছে বলে জানিয়েছে অর্থ...
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর ইস্যুতে ত্রিদেশীয় সংলাপের তাগিদ দিয়েছে ঢাকা। অর্থনৈতিক গুরুত্ব ও নিরাপত্তা ইস্যুর পাশাপাশি রাজনৈতিক দিক পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অন্যদিকে...
জামালপুরের সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর ‘তথ্যপ্রযুক্তি...
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ক্যান্সার ও কিডনি জটিলতায় আক্রান্ত নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসা সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। নির্মাতার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা...
লোডিং...

এলাকার খবর