শেয়ারবাজারে মার্চে বেড়েছে বিনিয়োগকারীর সংখ্যা, এটা কী ইঙ্গিত দেয়?

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম

দীর্ঘদিন ধরে দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাবের পর চলতি বছরের মার্চ মাসে আবারও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। সেই সঙ্গে বেড়েছে দেশি বিনিয়োগকারীর সংখ্যাও।

চলতি মাসের প্রথম ১৭ দিনে অর্থাৎ ১২ কার্যদিবসে বিদেশি বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বি/ও) হিসাব বেড়েছে ৫৫টি। অর্থাৎ, প্রতি কার্যদিবসে ৪টির বেশি বিদেশি ও প্রবাসী হিসাব বেড়েছে।

এই ১২ কার্যদিবসে স্থানীয় বিনিয়োগকারীদের বি/ও হিসাব বেড়েছে ৩০১৬টি। অর্থাৎ প্রতি কার্যদিবসে স্থানীয় বিনিয়োগকারীদের বি/ও বেড়েছে ২৫১টির বেশি।

বি/ও হলো শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউজ অথবা মার্চেন্ট ব্যাংকে একজন বিনিয়োগকারীর খোলা হিসাব। এই হিসাব দিয়েই বিনিয়োগকারী লেনদেন করেন।

এর আগে ২০২৩ সালের নভেম্বর থেকেই বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের সংখ্যা ক্রমাগত কমেছে। এখন আবার বিনিয়োগকারীর সংখ্যা বাড়তে থাকা বাজারের প্রতি আস্থা বাড়তে থাকার ইঙ্গিত দেয় কি না, সে নিয়ে আলোচনা চলছে। তবে বিশ্লেষকরা সব সময়ই শেয়ারবাজারে দেখে-শুনে-বুঝে বিনিয়োগের পরামর্শ দেন। 

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে আইনশৃঙ্খলা, জ্বালানিসহ...
পুঁজিবাজারে পাঁচ ব্রোকারেজ হাউজের প্রতারণায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে ডিএসইর ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড। প্রায় ১৮ হাজার বিনিয়োগকারীকে ২৮ সেপ্টেম্বর থেকে এ...
ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে সঞ্চয়পত্রের মুনাফা কিংবা আসল টাকা পেতে বিনিয়োগকারীদের ভোগান্তি আর থাকছে না। এখন থেকে সঞ্চয়পত্র কেনার সময় ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করে নেওয়ার ব্যবস্থা...
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আবারও বড় দরপতন দিয়ে শেষে হয়েছে দেশের শেয়ার বাজারের লেনদেন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। এ...
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৫৫ জনে। ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন হামের রোগী...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ হাজার...
ছেলে সেজে মেয়েকে বিয়ে করলেন চাঁদনী নামের এক মেয়ে। এলাকাবাসীর সালিস বৈঠকে বিচ্ছেদ করারসহ সেই মেয়েটিকে মধ্যযুগীয় কায়দায় বেত্রাঘাত, মারধর ও তওবা পড়ানো হয়। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও...
রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানের একটি বাসার ছাদের তৃতীয় তলায় খেলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পা পিছলে পড়ে মোছা. নুসরাত নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় হামিম মডেল...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর