৯ ঘণ্টা পর আট জেলায় তেল সরবরাহ শুরু

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম

নয় ঘণ্টা বন্ধ থাকার পর রংপুর বিভাগের আট জেলায় তেল সরবরাহ শুরু হয়েছে। জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিকের কারাদণ্ড ও জরিমানার প্রতিবাদে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, প্রশাসন থেকে কারাদণ্ড পাওয়া শ্রমিকদের আগামীকাল সোমবার মুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করেছেন তাঁরা।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ জানান, আজ রোববার সন্ধ্যা ছয়টায় এই অবরোধ প্রত্যাহার হলে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম পুনরায় শুরু হয়।

এর আগে আজ সকাল নয়টা থেকে শুরু হওয়া শ্রমিকদের এই কর্মবিরতিতে রংপুর বিভাগে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। শ্রমিকদের এই আন্দোলনে একাত্মতা জানায় বিভাগটির পেট্রোল পাম্প মালিক সমিতিও। ফলে রংপুর বিভাগের সবগুলো জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছিল।

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর