চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ, থাকবে উচ্চ মূল্যস্ফীতি

এডিবির পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪% হতে পারে এবং মূল্যস্ফীতি থাকবে প্রায় ৯%। 

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে আসার পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। সংস্থাটির মতে, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে। আর ২০২৬-২৭ অর্থবছরে তা বেড়ে হতে পারে ৪ দশমিক ৭ শতাংশ।

এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে এসব কথা বলা হয়েছে। গতকাল শুক্রবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। 

প্রতিবেদনে বলা হয়, গত ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসে, যা আগের অর্থবছরে ছিল ৪ দশমিক ২ শতাংশ। গত ২০২২-২৩ অর্থবছর থেকে টানা তিন বছর প্রবৃদ্ধির গতি নিম্নমুখী। মূলত সেবা খাতের প্রবৃদ্ধি কমে যাওয়া, বন্যায় কৃষি খাতে ফসলের ক্ষতি, রাজনৈতিক অস্থিরতা, আর্থিক খাতের দুর্বলতা এবং মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এটি হয়েছে। 

তবে চলতি অর্থবছর অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে কিছুটা উন্নতি ঘটবে বলে আশা করছে এডিবি। আগামী ২০২৬-২৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি আরও কিছুটা বেড়ে ৪ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছর ভোগব্যয় ও বিনিয়োগ পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসার ফলে এটি সম্ভব হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত সরবরাহ শৃঙ্খলের সমস্যা গত প্রান্তিকে অর্থনৈতিক কার্যক্রমকে প্রভাবিত করেছে। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী না হলে এর প্রভাব ধীরে ধীরে কমে যাবে বলে আশা করা হচ্ছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, জিডিপি প্রবৃদ্ধি কমার পাশাপাশি দেশের মূল্যস্ফীতি বেড়ে আরও নাজুক অবস্থান যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৯ শতাংশের কাছাকাছি উচ্চ অবস্থানে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর পেছনে রয়েছে বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহজনিত সমস্যা। তবে আগামী অর্থবছরে গড় মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৫ শতাংশে নামতে পারে।

 

 

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০২৬ সালে সামান্য বেড়ে ৩ দশমিক ৬ শতাংশ হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল–আইএমএফ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় জ্বালানিসহ অন্যান্য পণ্যের সংকট তৈরি হয়েছে। এটি বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-...
বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর