বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির দাম বাড়ল

বাংলাদেশে ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪.৬৯ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। আজ রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে।

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

বিদ্যুৎকেন্দ্রের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে সরবরাহ করা ফার্নেস অয়েলের দাম বাড়িয়ে প্রতিলিটার ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছে। আজ রোববার নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রাত ১২টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

এর আগে বিপিসির সরবরাহ করা ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের মূল্য ছিল প্রতি লিটার ৭০ টাকা ১০ পয়সা। সেখান থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি লিটারে বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ১ মার্চ থেকে ১২ এপ্রিল প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড় এবং ফেব্রুয়ারি ২০২৬ মাসে আমদানি করা ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহ করা ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করা হয়েছে।

ফার্নেস অয়েল মূলত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি/বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে এবং শিল্প কারখানা এবং অন্যান্য গ্রাহক ব্যবহার করে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এক সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন। আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
শিল্পে ব্যবহৃত সৌরবিদ্যুৎ বা সোলারের প্রায় সব ধরনের যন্ত্রপাতি আগামী ৬ মাস এক শতাংশ শুল্কে আমদানি করা যাবে। নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে এ সুবিধা দিয়েছে সরকার। 
জ্বালানি সংকটে এখনই কোনো পোশাক কারখানা বন্ধের আশঙ্কা নেই। তবে সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে কারখানা বন্ধের ঝুঁকি বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
কুমিল্লার দেবিদ্বারে মা, ভাবি ও  ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত যুবক ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।  
সাভারের আশুলিয়ার জামগড়াতে তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ৭ জন নিহতের পর প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদল আজ ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছে। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী...
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি নজরুল ও তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর