ক্রেতা-বিক্রেতার মেলবন্ধন নববর্ষের হালখাতা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

বাংলা নববর্ষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের প্রাচীন ঐতিহ্য-হালখাতা। পুরনো বছরের হিসাব-নিকাশ মিটিয়ে নতুন বছরের খাতা খোলার এই রীতিতে আছে আন্তরিকতা, ব্যবসায়িক বন্ধন আর উৎসবের আমেজ। নিমন্ত্রণ, মিষ্টিমুখ আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে, মঙ্গলবার পুরান ঢাকায় হালখাতার আয়োজন করেন ব্যবসায়ীরা।

বাংলা নববর্ষ মানেই নতুন দিনের আহ্বান, পুরনো সব হিসাব চুকিয়ে নতুন করে পথচলা। আর এই নবসূত্রপাতের অন্যতম ঐতিহ্য...হালখাতা। 

পুরনো বকেয়া মিটিয়ে, নতুন খাতায় নতুন করে শুরু। একটা লাল খাতা আর তার পাতায় জমে থাকে সম্পর্কের গল্প।

সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, তবে হালখাতার এই ঐতিহ্য এখনো বাঙালির ব্যবসা সংস্কৃতিতে জীবন্ত। আধুনিকতার ছোঁয়ায় অনেক পরিবর্তন এলেও তাঁতীবাজারের ব্যবসায়ীদের কাছে  হালখাতার আবেদন আজও অমলিন।

শুধু হিসাবের খাতা নয়, বছরের প্রথম দিনে হালখাতা হয়ে ওঠে এক মিলনমেলা। পুরনো ক্রেতারা আসেন, দেনা শোধ করেন, আর নতুন করে সম্পর্কের বন্ধন গড়ে ওঠে। এদিন মিষ্টিমুখ করানো হয় ক্রেতাদের। দেওয়া হয় নানা উপহার।

নতুন বছরের শুরু হোক সম্পর্কের নতুন রঙে। হালখাতার পাতায় লেখা হোক ক্রেতা-বিক্রেতার বিশ্বাসের গল্প।

পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম এখন আকাশছোঁয়া। দেশের অন্যতম বড় মৎস্য অবতরণকেন্দ্র পটুয়াখালীর আলীপুর ও মহিপুরের পাইকারি বাজারে ছোট ও মাঝারি আকারের ইলিশের দেখা মিললেও দাম অনেক বেশি বলে অভিযোগ...
নববর্ষ উদযাপন ঘিরে বাহারি পোশাকে সেজেছে রাজধানীর ফ্যাশন হাউজ ও বিপণি বিতানগুলো। শাড়ি, সালোয়ার-কামিজ কিংবা পাঞ্জাবিতে রঙের বৈচিত্র্যকে পাশাপাশি ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী নানা...
ঈদের ছুটিতে পদ্মা সেতু হয়ে ২ লাখ ১৩ হাজার ২৭৯টি যানবাহন পারাপার হয়েছে। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে ২১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার ৫৫০ টাকা।
বাঙালীর নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হালখাতা। তথ্যপ্রযুক্তির উৎকর্ষ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দাপটে হালখাতার জৌলুস কমলেও পুরানো ঢাকার ব্যবসায়ীরা এখনো ধরে রেখেছেন  ঐতিহ্য। এবার ঈদের ছুটিতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর