৭৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ

দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে ৭৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে দুটি জাহাজ। জাহাজ দুটি বহির্নোঙরে আসার কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম

দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে ৭৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে দুটি জাহাজ। জাহাজ দুটির মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে ৩৩ হাজার টন এবং ভারত থেকে ৪১ হাজার টন ডিজেল আনা হয়েছে। আজ শুক্রবার বিকেলে জাহাজ দুটি বহির্নোঙরে আসার কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শাহে মাহমুদ জানান, দক্ষিণ কোরিয়া থেকে কেপ বনি ও ভারত থেকে লিয়ান সং হু নামে দুটি জাহাজে মোট ৭৪ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। জাহাজ দুটি গতকাল বন্দরের জলসীমায় প্রবেশ করলেও আজ বহির্নোঙরে এসে পৌঁছায়। এসব জ্বালানি খালাসে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এবার জ্বালানি তেল নিয়ে আসা জাহাজগুলো আকারে বড় হওয়ায় সেগুলোকে সরাসরি ডলফিন জেটিতে আনা যাবে না। দুটি তুলনামূলক ছোট আকারের মাদার ভেসেলে শিপ টু শিপ ট্রান্সফার করে সেই মাদার ভেসেলগুলোকে ডলফিন জেটিতে আনা হবে।

এদিকে আজ রাতে মালেয়শিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে নেভি সিয়েলো নামে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। 

 

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর