ইন্দোনেশিয়া থেকে এল ২৯৭৭৩ মেট্রিক টন কয়লা

ইন্দোনেশিয়া থেকে ২৯,৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে মার্শাল পতাকাবাহী জাহাজ এমভি জিআর ইস্তাম্বুল মোংলা বন্দরে পৌঁছেছে। এই কয়লা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক বিদ্যুৎ উৎপাদন বজায় রাখতে ব্যবহৃত হবে। কয়লা খালাস করে লাইটারেজ জাহাজে বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হচ্ছে।

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ইন্দোনেশিয়া থেকে ২৯৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে মারশাল পতাকাবাহী জাহাজ এমভি জিআর ইস্তাম্বুল মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বন্দরের আলফা-১২তে নোঙর করে জাহাজটি। বিকেল থেকে এই কয়লা খালাসের কাজ শুরু হয়েছে।

জাহাজ থেকে লাইটারেজ জাহাজে করে ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’ এর রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে এই কয়লা। কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের জন্য  প্রতিদিন পাঁচ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। দুটি ইউনিট থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১০ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন।

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘আমাদের বিদ্যুৎ উৎপাদনে কয়লার কোনো ঘাটতি নেই।’

বাংলা কিউআর-এ লেনদেনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বিষয়ে সচেতনতামূলক এক কার্যক্রমে এ কথা...
মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
এসিআই পিএলসি- এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
বাংলাদেশের আর্টিমিয়া চাষ এবং উন্নত জাতের তেলাপিয়া বিস্তারের অভিজ্ঞতা শেখার আগ্রহের কথা জানিয়েছে কেনিয়া ও ঘানা। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়ার্ল্ডফিশ আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় অংশ...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর